• সিলেট, সকাল ৮:৪৯, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সুহেল চৌধুরীর মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৬
সুহেল চৌধুরীর মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশ

Manual2 Ad Code

সুহেল চৌধুরীর মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশ

Manual4 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি

 

Manual7 Ad Code

সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বিশ্বনাথ–জগন্নাথপুর বাস মালিক সমিতির চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর আকস্মিক ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।

Manual2 Ad Code

সোমবার বিকেল ৩টার দিকে বিএনপির নির্বাচনী জনসভায় অংশ নিতে মিছিলের বহর নিয়ে আসার পথে হঠাৎ অসুস্থ হয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

Manual5 Ad Code

মিফতাহ্ সিদ্দিকী এক শোক বার্তায় বলেন, সুহেল আহমদ চৌধুরী ছিলেন একজন ত্যাগী, জনপ্রিয় ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতা। দলীয় আন্দোলন-সংগ্রামে তার অবদান বিশ্বনাথবাসীসহ সিলেট জেলার মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বিএনপি ও অঙ্গসংগঠনের জন্য তার এই অকাল প্রয়াণ এক অপূরণীয় ক্ষতি।

আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দান করেন-আমিন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com