• সিলেট, দুপুর ১২:৫৭, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে নি ষি দ্ধ সংগঠন ছাত্রলীগের ঝ টি কা মিছিল

admin
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৫
সিলেটে নি ষি দ্ধ সংগঠন ছাত্রলীগের ঝ টি কা মিছিল

Manual2 Ad Code

সিলেটে নি ষি দ্ধ সংগঠন ছাত্রলীগের ঝ টি কা মিছিল

নিজস্ব প্রতিবেদক

সিলেটে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সিলেট জেলা ছাত্রলীগের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

Manual4 Ad Code

শুক্রবার (৭ নভেম্বর) সকালে সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া দু–তিনজন ছাড়া অধিকাংশ নেতা–কর্মীর মুখে কালো মাস্ক ও মাথায় হেলমেট ছিল। মিছিলে অংশগ্রহণকারীদের নেতৃত্ব দিতে দেখা গেছে সিলেট এমসি কলেজ ছাত্রলীগের সভাপতি দেলওয়ার হোসেন (রাহি) ও যুগ্ম সাধারণ সম্পাদক টেলেন্ট কান্তি দাশকে।

ভিডিওটিতে দেখা গেছে, সিলেট জেলা ছাত্রলীগের ব্যানারে ‘হটাও ইউনূস বাঁচাও দেশ’ লেখা ছিল। মিছিলে ১৫-২০ জন নেতা–কর্মীকে অংশ নিতে দেখা গেছে। এ সময় নেতা–কর্মীরা ‘মুজিব তোমার স্মরণে, ভয় করি না মরণে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এমন স্লোগান দিতে শোনা যায়।

Manual8 Ad Code

এদিকে শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে মিছিলের একটি ভিডিও পোস্ট করে দেলওয়ার হোসেন লিখেছেন, অনেক দিন পর আবারও সিলেটের রাজপথে। একই ভিডিও টেলেন্ট কান্তি দাশ ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকেও আপলোড করেছেন।

Manual5 Ad Code

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনের মিছিলের ভিডিওটি মহানগর পুলিশের নজরে আসার সাথে সাথে পুলিশ অভিযান চালিয়ে ১জনকে আটক করেছে।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com