• সিলেট, রাত ৪:০৬, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ধলাই ব্রিজের নিচ থেকে তিন বাল্কহেড জ ব্দ: একজনের ছয় মাসের কা রা দ ণ্ড,সেল্টার দিচ্ছে বে টি চো রা সাংবাদিক নেতা !

admin
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৫
সিলেটে ধলাই ব্রিজের নিচ থেকে তিন বাল্কহেড জ ব্দ: একজনের ছয় মাসের কা রা দ ণ্ড,সেল্টার দিচ্ছে বে টি চো রা সাংবাদিক নেতা !

Manual4 Ad Code

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

সিলেটে ধলাই ব্রিজের নিচ থেকে তিন বাল্কহেড জব্দ: একজনের ছয় মাসের কা রা দ ণ্ড,সেল্টার দিচ্ছে বে টি চো রা সাংবাদিক নেতা !

নিউজ ডেস্ক

সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই ব্রিজ সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনটি বাল্কহেড জব্দ ও এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ও সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টে এ দণ্ড প্রদান করা হয়।

Manual3 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, ধলাই ব্রিজের একেবারে কাছাকাছি স্থানে ইজারা বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন করছিল কয়েকটি বাল্কহেড। এসময় অভিযান চালিয়ে তিনটি বাল্কহেড হেফাজতে নেয়া হয় এবং একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানের সময় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পুলিশ সদস্যদের নিয়ে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ ধলাই ব্রিজের পাশ থেকে বাল্কহেডসহ একজনকে আটক করা হয়েছে। ইজারা বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।”

অভিযানের পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধলাই ব্রিজের ইজারাদার আব্দুল্লাহ আল মামুনকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, ধলাই নদীর এই ব্রিজটি সম্প্রতি নানামুখী চাপে ঝুঁকির মুখে পড়েছে বলে স্থানীয়রা অভিযোগ করে আসছেন। প্রশাসনের এ অভিযানকে তারা স্বাগত জানিয়েছেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com