• সিলেট, সকাল ৯:১২, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক অ*প*রা*ধ ট্রাইবুনালের চীফ প্রসিকিউটর হবিগঞ্জের আমিনুল

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৬
আন্তর্জাতিক অ*প*রা*ধ ট্রাইবুনালের চীফ প্রসিকিউটর হবিগঞ্জের আমিনুল

Manual2 Ad Code

আন্তর্জাতিক অ*প*রা*ধ ট্রাইবুনালের চীফ প্রসিকিউটর হবিগঞ্জের আমিনুল

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

 

Manual8 Ad Code

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী এ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম। তাকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হলো।

Manual1 Ad Code

এর আগে একই পদ থেকে অব্যাহতি দেওয়া হয় সাবেক চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলামকে।

নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি মরহুম মো. নূর মিয়ার সন্তান।

Manual8 Ad Code

একজন চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গুরুত্বপূর্ণ মামলাগুলো পরিচালনায় তার অভিজ্ঞতা ও দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষাজীবনে তিনি তালেবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজ থেকে এইচএসসি ও স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ এবং ঢাকা আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করে ১৯৮৮ সালে আইন পেশায় আত্মনিয়োগ করেন।

 

১৯৯৩ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার-এ অন্তর্ভুক্ত হয়ে তিনি দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে দায়িত্ব পালন করেন। বহুল আলোচিত বিডিআর বিদ্রোহ মামলায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা দেশব্যাপী প্রশংসিত হয়।

রাজনৈতিক অঙ্গনেও তিনি পরিচিত মুখ। বিশেষ করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান-এর পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করে ব্যাপক পরিচিতি অর্জন করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com