• সিলেট, সকাল ৭:৫৬, ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

অগ্নিকাণ্ডের পর শাহজালালে নিরাপদে নামলো ফ্লাই দুবাই

admin
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৫
অগ্নিকাণ্ডের পর শাহজালালে নিরাপদে নামলো ফ্লাই দুবাই

Manual6 Ad Code

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর প্রায় সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর রাত ৯টা ৬ মিনিটে পুনরায় ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে। এ সময় ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট নিরাপদে অবতরণ করে, যা দিয়ে বিমান চলাচল পুনরায় শুরু হয়।

Manual2 Ad Code

শনিবার (১৮ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুপুর ২টা ১৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে গিয়ে সম্মিলিতভাবে অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে।

Manual8 Ad Code

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে ৩৭টি ইউনিট কাজ করেছে।

Manual2 Ad Code

বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত পদক্ষেপের ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

Manual2 Ad Code

তবে অগ্নিকাণ্ডে কার্গো ভিলেজের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। রাত পর্যন্ত বিমানবন্দর ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com