• সিলেট, বিকাল ৪:৩২, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত : মিফতাহ্ সিদ্দিকী

admin
প্রকাশিত মার্চ ১২, ২০২৬
বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত : মিফতাহ্ সিদ্দিকী

Manual1 Ad Code

বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত : মিফতাহ্ সিদ্দিকী

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

সিলেট মহানগরের ১১নং ওয়ার্ডের ভাতালিয়া এলাকায় মহানগর বিএনপির সাবেক সদস্য সোহেল আহমদের উদ্যোগে দোয়া ও ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে মিফতাহ্ সিদ্দিকী বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। এ মাসে সবাইকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

 

Manual8 Ad Code

তিনি বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমাদের আপোষহীন নেত্রী বেগম খালেদা এ দেশের জন্য সব সময় দেশের মানুষ কীভাবে ভালো রাখা যায় এই চিন্তা করে দেশ পরিচালনা করতেন। আমাদের ভাগ্যে মিলে নি নির্বাচনের আগেই তিনি চলে গেছে, কিন্তু বাংলাদেশের জনগণের মাঝে এখন ও রয়ে গেছে।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক আহ্বায়ক ও সাবেক প্যানেল মেয়র হাজী আবুল কাইয়ুম জালালী পংকী বলেন, রমজান আমাদের ধৈর্য, সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা দেয়। এ শিক্ষা ধারণ করে দল ও দেশের কল্যাণে কাজ করতে হবে। তিনি নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রেখে দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

Manual3 Ad Code

সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সোহেল আহমদের অনুষ্ঠানের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ কবির আহমদ এবং সঞ্চালনা করেন ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মো. তায়েফ।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা আলাউদ্দিন বাদশা, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক খরুজ্জামান খসরু, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অর্জুন ঘোষ, মহানগর বিএনপি নেতা এডভোকেট আবু ফাতাহ্ তুয়েল, ওর্য়াড বিএনপি নেতা মোঃ শফিক আহমদ, মহানগর যুবদলের সহ-সভাপতি আব্দুল মালেক, ১১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিনহাজুর রহমান রাসেল, মহানগর কৃষকদলের সাবেক সদস্য সচিব মারুফ আহমদ টিপু, ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মাহমুদ আজম, ১২নং ওয়ার্ড বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ওমর ফারুক, মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শিবলুজ্জামান ও সঞ্জয় দাস।

Manual7 Ad Code

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ১১নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক আসাদ আহমদ শিপলু, মহানগর যুবদল নেতা আহমেদ সাজু, মহানগর যুবদলের সহ-সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলেক আহমদ, সহ-কোষাধ্যক্ষ মো. সাদ্দাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফাইয়াজ আলম, যুবদল নেতা শাকিল আহমদ তপু, আব্দুর রহমান, টেকনিক্যাল কলেজ ছাত্রদল নেতা মো. হাফিজ উদ্দিন, জালালাবাদ থানা ছাত্রদল নেতা মোজাম্মেল হক রাহী, মো. লিমন আহমদ, মো. আলিউর রহমান, মো. রাজিব আহমদ, শামসুল ইসলাম সমছু প্রমুখ।

 

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং দোয়া পরিচালনা করেন আহ্বায়ক সিলেট বিভাগ সকশিস ও সিলেট মহানগরের সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক লেফটেন্যান্ট মনিরুল ইসলাম। দোয়া শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com