• সিলেট, সকাল ৮:২৫, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এখন ভালো মানুষের রাজনীতি করার সময় : হুমায়ুন কবির

admin
প্রকাশিত মার্চ ১৩, ২০২৬
এখন ভালো মানুষের রাজনীতি করার সময় : হুমায়ুন কবির

Manual4 Ad Code

এখন ভালো মানুষের রাজনীতি করার সময় : হুমায়ুন কবির

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর ‘পররাষ্ট্র, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয়’র উপদেষ্ঠা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির বলেন, সকল গুণে গুণান্নিত একজন মানুষ ছিলেন মরহুম সুহেল আহমদ চৌধুরী। সর্বস্তরের মানুষের সাথে ছিলো তাঁর অত্যন্ত সুসম্পর্ক। যে কারণে এই এলাকার মানুষ তাঁকে দু-দু’বার উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে ছিলেন। তাই আমি আমার রাজনৈতিক জীবনে সুহেল আহমদ চৌধুরীর শূন্যতা খুব বেশিই মিস করে যাব। তবে আপনারা মনে করবেন না ‘সাবেক এমপি ইলিয়াস আলী ও উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী’ বর্তমানে রাজনীতিতে অনুপস্থিত বলে আপনারা অভিভাবক শূন্য, আমি আছি আপনাদের পাশে। আর আপনারা আছেন আমার পাশে। আর তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে চলমান সরকারের আমলে বিশ্বনাথ তথা সিলেট-২ আসনের উন্নয়ন থেমে থাকবে না। তবে ওসমানীনগরের চেয়ে আমি সব সময়ই বিশ্বনাথকে অগ্রাধিকার দিব।

তিনি শুক্রবার (১৩ মার্চ) সিলেটের বিশ্বনাথে পৌর শহরের কারিকোনা গ্রামের ফুটবল খেলার মাঠে ‘উপজেলা পরিষদের দু-বারের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি’ সদ্য প্রয়াত মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় মরহুমের পরিবারের পক্ষ থেকে আয়োজিত ‘ইফতার ও দোয়া মাহফিল’ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

Manual1 Ad Code

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরোও বলেন, বিশ্বনাথ-ওসমানীনগরের কাঙ্খিত উন্নয়নের জন্য দল-মত নির্বিশেষে রাজনীতিতে ভালো মানুষের সমাগম ঘটাতে হবে। এখন ভালো মানুষের রাজনীতি করার সময়। আপনারা মনে রাখবেন বিশ্বনাথ-ওসমানীনগরে কোন চাঁদাবাজ-সন্ত্রাসীর জায়গা নেই, এখানে কোন চুর-ডাকাতের জায়গা নেই। বিশ্বনাথ-ওসমানীনগর হলো ভালো মানুষের এলাকা। তাই প্রশাসনের যারাই আছেন, এলাকার মানুষ যাতে অযথা হয়রাণীর শিকার না হন সেজন্য আপনারা ‘সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতার’ সাথে নিজেদের কাজ করে যান। কোন কাজে আমার সহযোগীতা লাগলে, বলবেন। মানুষের কল্যাণে কাজ করার জন্য আপনাদেরকে সার্বিক সহযোগীতা করতে আমি সর্বদা প্রস্তুত আছি।

 

 

Manual4 Ad Code

বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়ার সভাপতিত্বে ও অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেলের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বিশিষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী, জেলা যুবদলের জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের।

 

প্রবাস থেকে মুঠোফোনে বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই সুমন পারভেজ চৌধুরী আলোচনা সভা শেষে মোনাজত করেন জামেয়া মোহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসার নায়েবে মুক্তামিম মাওলানা ফয়জুর রহমান।

 

Manual1 Ad Code

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মানছুরা আক্তার, বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ লুৎফর রহমান, প্রকৌশলী আবু সাঈদ, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, পৌর জামায়াতের সেক্রেটারী জাহেদুর রহমান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, মরহুমের বড় ভাই মুক্তার আহমেদ চৌধুরী প্রমুখ’সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com