• সিলেট, সকাল ১০:৫৯, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে হলে দাঁড়িপাল্লার বিকল্প নেই: সেলিম উদ্দিন

admin
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৫
বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে হলে দাঁড়িপাল্লার বিকল্প নেই: সেলিম উদ্দিন

Manual3 Ad Code

বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে হলে দাঁড়িপাল্লার বিকল্প নেই: সেলিম উদ্দিন

Manual4 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও দলের ঢাকা (উত্তর) এর আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তারা মানুষের উপর জুলুম-নির্যাতন করেছে। গুম-খুন করেছে। টেন্ডারবাজি করেছে। ঘুষের সর্গরাজ্য কায়েম করেছিল। এখন সময় এসেছে এই অপকর্মে গুলো নির্মূল করার। বৈষম্যহীন সমাজ গঠন করতে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা মার্কায় ভোট দিতে হবে।

তিনি বলেন, একটি দল ফ্যাসিস্টের সূরে কথা বলছে। আগামী নির্বাচনে তাদেরকে বয়কট করতে হবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোন দলকে ভোট দিবেননা। কারণ তারা জয়লাভ করলে ফ্যাসিস্টের পূর্ণবাসন হয়ে যাবে। দেশে খুন রাহাজানি চাদাবাজি এবং ছিনতাইসহ সব অপকর্মে বেড়ে যাবে।

Manual1 Ad Code

তিনি বুধবার রাতে উপজেলার পৌরসভার ৫নং ওয়ার্ডের সর্বস্তরের নাগরিকদের সাথে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Manual6 Ad Code

দলের পৌরসভার ৫নং ওয়ার্ড এই সভার আয়োজন করে।

Manual2 Ad Code

দাড়িপাতন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রবীন মুরব্বি মনির উদ্দিন।

জামায়াতে ইসলামীর যুব শাখার পৌর সভাপতি আবু জসওয়াদ পরিচালনায় এতে বক্তব্য রাখেন- সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, জামায়াতে ইসলামীর পৌর শাখার ভারপ্রাপ্ত আমীর রেহান উদ্দিন রায়হান, উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য রাসেল আহমদ ও ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি সেলিম আহমদ প্রমূখ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com