• সিলেট, রাত ১১:১৬, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দাঁড়িপাল্লায় ভোট দিলে কল্যাণময় রাষ্ট্র উপহার পাবেন: মাওলানা হাবিবুর রহমান

admin
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৫
দাঁড়িপাল্লায় ভোট দিলে কল্যাণময় রাষ্ট্র উপহার পাবেন: মাওলানা হাবিবুর রহমান

Manual5 Ad Code

দাঁড়িপাল্লায় ভোট দিলে কল্যাণময় রাষ্ট্র উপহার পাবেন: মাওলানা হাবিবুর রহমান

Manual3 Ad Code

 

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামীকে আপনারা ভোট দিয়ে কর্তৃত্ব দিলে বৈষম্যহীন, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত, মানবিক, কল্যাণময়, একটা সম্প্রীতির রাষ্ট্র উপহার দিবে ইনশাআল্লাহ। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই শান্তিতে বসবাস করতে পারবো। সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষকে আহবান জানাচ্ছি, আপনারা নৌকা দেখেছেন, ধানের শীষ দেখেছেন, লাঙ্গল দেখেছেন, এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই, শুধু তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এবার যদি ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে আপনারা দাড়িপাল্লায় ভোট দিয়ে দেখুন। ইনশাআল্লাহ জামায়াত আপনাদের নিরাশ করবে না।
আরও দেখুন
সিলেট
Sylhet
লয়লুছ মিয়া
সিলেটের
সিলেটে
সংবাদপত্র
পত্রিকা

তিনি বুধবার রাতে সিলেট নগরীর ২১নং ওয়ার্ডের সোনারপাড়া এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে অনুষ্ঠিত মতবিনিময় ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আপনারা যদি সিল মেরে আমাকে পাশ করিয়ে দিতে পারেন, জামায়াতে ইসলামীকে পাশ করিয়ে দিতে পারেন, সারাদেশে যদি জামায়াতে ইসলামী পাশ করে, আমি দৃঢ়ভাবে বলছি আপনাদের একটি কল্যাণময় রাষ্ট্র আমরা উপহার দিবো ইনশাআল্লাহ। আর শুধু এটা নয়, এর বিনিময়ে সিলেটবাসী একটি বোনাস পাবেন। সিলেটবাসী কখনো প্রধানমন্ত্রী পায় নাই, কিন্তু একজন প্রধানমন্ত্রীও পাবেন এই সিলেট। সেই ডা. শফিকুর রহমানকে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে পাবেন।

Manual8 Ad Code

সোনারপাড়া সেন্টার কমিটির আহ্বায়ক হামিদ বক্স মুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও উঠান বৈঠকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আব্দুল হান্নান, মেহরাজ খান, ডাঃ সাদ উদ্দিন, ইঞ্জিনিয়ার খলিলুর রহমান, মুরব্বি শামীম আহমেদ, এখলাছুর রহমান, বেলালুর রহমান, সাজন মিয়া, ইজ্জাদুর রহমান, কুটন মিয়া, সাজিদ আলী সাজু ও আব্দুল মতিন প্রমুখ।

Manual5 Ad Code

এর আগে মাওলানা হাবিবুর রহমান নগরীর তেররতন এলাকায় গণসংযোগ করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিল সোহেল আহমদ রিপন, থানা আমীর শাহেদ আলী, জামায়াত নেতা আহমদ আল মাসউদ, রুমেল আহমদ, সালেহ আহমদ, ফজলুর রহমান,সুমন আহমদ, ফরহাদ আহমদ ও আক্কাস আলী প্রমুখ। বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com