• সিলেট, সন্ধ্যা ৭:১৬, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

গুপ্ত এবং অদৃশ্য শক্তির বিরুদ্ধে ভোট করতে হয়েছে: পানিসম্পদ মন্ত্রী

admin
প্রকাশিত মার্চ ২৪, ২০২৬
গুপ্ত এবং অদৃশ্য শক্তির বিরুদ্ধে ভোট করতে হয়েছে: পানিসম্পদ মন্ত্রী

Manual4 Ad Code

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন

 

গুপ্ত এবং অদৃশ্য শক্তির বিরুদ্ধে ভোট করতে হয়েছে: পানিসম্পদ মন্ত্রী

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নির্বাচনটা ছিলো কঠিন। একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদেরকে নির্বাচন করতে হয়েছে। একটা গুপ্ত এবং অদৃশ্য শক্তির বিরুদ্ধে যদি ভোট করতে হয়, এতে দায়িত্ব ছিল ডোর টু ডোর ওয়ার্ক করা। আমি যে ওয়ার্ক করেছি, যদি কিছু সংখ্যক দায়িত্বশীল নেতা সেই ওয়ার্কটুকু করতেন, আজকে আপনারা লজ্জিত হতেন না।

সোমবার (২৩ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার জয়পুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক।

পানিসম্পদ মন্ত্রী বলেন, আমার মা-বোনদের দোষারোপ করার সুযোগ নেই। কারণ রাজনীতিটা বুঝতে হবে, বুঝেন নাই, বুঝানও নাই। আমি দক্ষিণ মাগুরী কেন্দ্রে গিয়ে দেখেছি গুপ্ত বাহিনী, বট বাহিনীর যে প্রভাব বিস্তার, আমরা সেটা মোকাবেলা করতে ব্যর্থ হয়েছি। দায়িত্ব নিয়ে কাজ করলে বট বাহিনী ও গুপ্ত বাহিনী সেই সুযোগ পেতো না।

এ্যানি চৌধুরী বলেন, উনারাতো বলেছিলেন এটা ফ্যামিলি কার্ড নয়, এটা ভুয়া কার্ড। ইতিমধ্যে আমাদের প্রধানমন্ত্রী প্রমাণ করেছেন। আমরাও লক্ষ্মীপুরে পরিবারের কাছে পৌঁছে দিয়ে প্রমাণ করবো, ফ্যামিলি কার্ডটা ভুয়া নয়। এটার সুবিধা প্রত্যেকটা পরিবার পাবে। সবার জন্য শিক্ষা, সবার জন্য স্বাস্থ্য এটা আমাদের ৩১ দফার অনেকগুলো পয়েন্ট। প্রত্যেকটা পরিকল্পনা বাস্তবায়নে এখন থেকে আমরা কাজ করছি।

Manual6 Ad Code

তিনি বলেন, মাত্র একটা মাস আমরা পার করেছি। এরমধ্যে আমাদের প্রধানমন্ত্রীর যে মহতী উদ্যোগ এটা দৃশ্যমান, লক্ষণীয়। ইতিমধ্যে ফ্যামিলিকার্ড, হেলথ কার্ড, ফার্মাসকার্ড একের পর এক তিনি দৃশ্যমান পাইলট প্রোগ্রাম হিসেবে নিয়ে এসেছেন। সহসায় আপনাদের কাছে সেগুলো পৌঁছে যাবে। ঢাকাতে শুরু করেছেন, এখনো লক্ষ্মীপুরে শুরু করেননি। এটার জন্য সময় দিতে হবে।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ আমাদের প্রতিষ্ঠা করতে হবে। এটার জন্য সামাজিক আন্দোলন জরুরী। কিছু প্রভাবশালী ব্যক্তি ১৭ বছরের ট্রেন্ড এখনো মাদকের ব্যবসা করে, মাদক সেবন করে। প্রভাবশালী ব্যক্তিরা এ আমলে এতো প্রভাব বিস্তার করার কথা না। তাহলে নিশ্চই কেউ তাদেরকে আন্ডারগ্রাউন্ডে সহযোগীতা করছে। পুলিশ প্রশাসন ও আপনারা আছেন- এই এলাকাকে মাদকমুক্ত করতেই হবে, এটা আমাদের চ্যালেঞ্জ। সামাজিক আন্দোলনের মাধ্যমেই আমরা মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পারবো।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূঁইয়া, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক ইউছুফ ভূঁইয়া প্রমুখ।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com