• সিলেট, সকাল ৯:৩৮, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়া স্টলপোর্ট ও লালমনিরহাট বিমানবন্দর চালুর পরিকল্পনা

admin
প্রকাশিত মার্চ ৩১, ২০২৬
বগুড়া স্টলপোর্ট ও লালমনিরহাট বিমানবন্দর চালুর পরিকল্পনা

Manual8 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। ছবি : ভিডিও থেকে নেওয়া

Manual4 Ad Code

বগুড়া স্টলপোর্ট ও লালমনিরহাট বিমানবন্দর চালুর পরিকল্পনা

অনলাইন ডেস্ক

 

বগুড়া স্টলপোর্ট ও লালমনিরহাট বিমানবন্দরকে অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বিমানবন্দরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

Manual5 Ad Code

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা এ কথা জানান।

জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ. ই. সুলতান মাহমুদ বাবুর টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য তুলে ধরেন।

সংসদে পর্যটনমন্ত্রী বলেন, সৈয়দপুর বিমানবন্দরকে আঞ্চলিক বিমানবন্দরে রূপান্তরের লক্ষ্যে আন্তর্জাতিক মানের টার্মিনাল ভবন নির্মাণ ও রানওয়ে সম্প্রসারণসহ আনুষঙ্গিক অন্যান্য অবকাঠামো উন্নয়নের জন্য সম্ভাব্যতা সমীক্ষা সম্পাদন ও প্ল্যান প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি বগুড়া স্টলপোর্ট এবং লালমনিরহাট বিমানবন্দরকে অভ্যন্তরীণ বিমানবন্দর হিসেবে চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের।

Manual6 Ad Code

এছাড়া বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বার্ষিক ক্রয় পরিকল্পনার আওতায় দেশের সব অভ্যন্তরীণ বিমানবন্দরের উন্নয়ন, আধুনিকায়ন ও রক্ষণাবেক্ষণে নিয়মিত কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

দেশের উন্নয়ন ও সমৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর উন্নয়নে বর্তমানে বেশ কয়েকটি প্রকল্প চলমান রয়েছে বলে সংসদে জানান আফরোজা খানম রিতা।

Manual1 Ad Code

চলমান প্রকল্পগুলোর কাজের অগ্রগতি তুলে ধরে মন্ত্রী বলেন, কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ প্রকল্পের বাস্তব অগ্রগতি এ পর্যন্ত ৯০ দশমিক ৩৩ শতাংশ। কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবন নির্মাণ প্রকল্পের ক্রমপুঞ্জিত বাস্তব অগ্রগতি ৯৭ দশমিক ১০ শতাংশ। কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন (২য় পর্যায়) প্রকল্পের পরামর্শক সেবা (ডিজাইন ফেজ) প্রকল্পের ক্রমপুঞ্জিত বাস্তব অগ্রগতি ৩৫ দশমিক ০৪ শতাংশ। যশোর বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর ও রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের রানওয়ে সারফেসে অ্যাসফল্ট কংক্রিট ওভারলে-করণ প্রকল্পের ক্রমপুঞ্জিত বাস্তব অগ্রগতি ৭০ দশমিক ২৫ শতাংশ।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com