• সিলেট, সকাল ১১:১৪, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

মিফতাহ্ সিদ্দিকীর পক্ষ থেকে সিলেটবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা

admin
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২৬
মিফতাহ্ সিদ্দিকীর পক্ষ থেকে সিলেটবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা

Manual1 Ad Code

মিফতাহ্ সিদ্দিকীর পক্ষ থেকে সিলেটবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

Manual2 Ad Code

 

বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে সিলেটবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। পুরোনো বছরের সকল দুঃখ-গ্লানি, হতাশা ও ব্যর্থতা ভুলে নতুন আশা, স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়ার এ দিনটি আমাদের জীবনে বয়ে আনে নতুন প্রেরণা।

তিনি আরও বলেন, পহেলা বৈশাখ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এই উৎসব সকল ভেদাভেদ ভুলে সমাজে সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Manual1 Ad Code

মিফতাহ্ সিদ্দিকী সিলেটবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুস্বাস্থ্য ও সফলতা। তিনি সবাইকে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে নববর্ষ উদযাপনের আহ্বান জানান।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com