• সিলেট, বিকাল ৪:৪১, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নারী আসনে সিলেটে শাম্মী ও জহরতে আস্থা বিএনপির

admin
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৬
নারী আসনে সিলেটে শাম্মী ও জহরতে আস্থা বিএনপির

Manual2 Ad Code

নারী আসনে সিলেটে শাম্মী ও জহরতে আস্থা বিএনপির

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

নারী আসনে সিলেটে এবারও পুরাতন আর নতুনের উপর আস্থা রেখেছে বিএনপি। মনোনয়ন লড়াইয়ে একাধিক হেভিওয়েট প্রার্থী থাকলেও শেষ পর্যন্ত দুজন মনোনয়ন দৌঁড়ে ভাগ বসিয়েছেন। দলের একাধিক নারী নেত্রীকে টপকিয়ে বিএনপির মনোনয়নে এবার ভাগ বসালেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার ও বড়লেখার ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির প্রার্থীদের নাম ঘোষণা করেন।

 

রিজভী জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করেছেন। সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড ৩৬ জনকে মনোনীত করেছে।

Manual6 Ad Code

মনোনয়নপ্রাপ্তরা হলেন, সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

Manual5 Ad Code

জানা যায়, এয়োদশ জাতীয় হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন শাম্মী আক্তার। কিন্তু দল তাকে মনোনয়ন দেয়নি। তবে দলের দুর্দিনে বিশেষ ভূমিকা রাখায় এবারও শাম্মী আক্তারকে নারী আসনের মনোনয়ন দিয়েছে বিএনপি। এদিকে নারী আসনে এবার নতুন মুখ হিসেবে মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। তিনি মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মেয়ে।

 

এদিকে, সিলেট বিভাগের যেসব নেত্রী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি শাম্মী আক্তার, সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বোন তাহসিন শারমিন তামান্না, সিলেট মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, সাবেক প্রধামন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব আবুল হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী, সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়ার মেয়ে সৈয়দা আদিবা হোসেন, প্রয়াত যুক্তরাজ্য বিএনপি নেতা কমর উদ্দিনের মেয়ে ছাবিনা খান, সুনামগঞ্জের ছালমা আক্তার, নিহার সুলতানা তিথী, বীথিকা বিনতে হোসাইন, এডভোকেট তহমীনা আকতার হাসেমী, বিএনপির কেন্দ্রীয় সদস্য এডভোকেট মুন্নী খানম (হাদিয়া চৌধুরী মুন্নি) এবং মুনমুন তালুকদার।

সিলেটভিউ২৪ডটকম

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com