• সিলেট, সকাল ১০:৪১, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নারী আসন, ইসিতে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত জোটের প্রার্থীরা

admin
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৬
নারী আসন, ইসিতে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত জোটের প্রার্থীরা

Manual7 Ad Code

নারী আসন,
ইসিতে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত জোটের প্রার্থীরা

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

 

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র জোট মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছে নির্বাচন কমিশনে। মনোনয়নপত্র জমার শেষ দিন রয়েছে আজ। সময় বিকাল চারটা পর্যন্ত।

আজ মঙ্গলবার সকাল ১১ টার পরে আগারগাঁওস্থ নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন বিরোধী দল জামায়াত জোটের প্রার্থীরা।

এ জোটে বরাদ্দ পাওয়া ১৩ জনের মধ্যে জামায়াতে ইসলামীর নয়জন ও এনসিপির দুজন রয়েছেন। এর বাইরে বাংলাদেশ খেলাফত মজলিস ও জাগপা থেকে একজন করে মনোনয়ন দেন জামায়াত জোট।

Manual1 Ad Code

যারা মনোনয়নপত্র জমা দিলেন- জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকা, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মারজিয়া বেগম, ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবিকুন্নাহার মুন্নী, মহিলা জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু, সিলেট মহানগর মহিলা জামায়াতের সেক্রেটারি মাহফুজা হান্নান, বগুড়া অঞ্চল মহিলা জামায়াতের পরিচালক সাজেদা সামাদ, মহিলা জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি শামছুন্নাহার বেগম, নারী অধিকার আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মারদিয়া মমতাজ, জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহমুদা আলম মিতু, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সভাপতি তাসমিয়া প্রধান।

বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিম পরে মনোনয়নপত্র জমা দেবেন। নির্বাচন কমিশনের পথে রওয়ানা দিলেও যানজটে বিলম্ব হয় বলে জানান সংশ্লিষ্টরা। বিকাল চারটা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

দলটি রিটার্নিং অফিসার ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খানের কাছে হলফনামা, প্রয়োজনীয় কাগজপত্রসহ মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
এসময় ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ, ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক জামায়াতের সহকারী সেক্রেটারি এএইচ এম হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জুবায়েরসহ উপস্থিত ছিলেন।

বিদ্যমান আইন অনুযায়ী, ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। সে অনুযায়ী বিএনপি জোট ৩৬, জামায়াত জোট ১৩ ও স্বতন্ত্র জোট ১টি আসনে পাবে এবার।

এদিকে ক্ষমতাসীন দল বিএনপি জোট মনোনীত ৩৬ জনের তালিকা ঘোষণা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যারা মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেবেন।

৮ এপ্রিল ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে ২১ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। তা বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল। দুই সপ্তাহ পর ১২ মে ভোট গ্রহণের তারিখ রাখা হয়েছে।

নিয়ম হল, সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচনে ভোট দিতে পারবেন। কিন্তু দল বা জোট তাদের বরাদ্দ পাওয়া আসনের সমান সংখ্যক প্রার্থী মনোনয়ন দেয় বলে এ নির্বাচনে আর ভোটের আর প্রয়োজন হয় না।

প্রার্থিতা প্রত্যাহারের দিনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

বিডি-প্রতিদিন

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com