• সিলেট, সকাল ৬:০৮, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ছাত্রদলের বি ক্ষো ভ মিছিল

admin
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৬
সিলেটে ছাত্রদলের বি ক্ষো ভ মিছিল

Manual6 Ad Code

সিলেটে ছাত্রদলের বি ক্ষো ভ মিছিল

Manual3 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

 

 

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রশিবিরের হামলার প্রতিবাদে সিলেটে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখা।

Manual7 Ad Code

বুধবার সন্ধ্যায় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি জুবের আহমদ এবং সঞ্চালনা করেন মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম।

বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান। তিনি তার বক্তব্যে বলেন, “শিক্ষাঙ্গনে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের ওপর শিবিরের এই ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই বরদাশত করা হবে না। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, অন্যথায় ছাত্রদল রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলবে।”

Manual8 Ad Code

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মোনিম, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক, মোঃ আব্দুল্লাহ ও খায়রুল ইসলাম দোয়েল।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মিজানুর রহমান, আফজল হোসেন, জহিরুল ইসলাম আলালসহ জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

সমাবেশ থেকে বক্তারা শিক্ষাঙ্গনে সহাবস্থান নিশ্চিত করা এবং সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com