• সিলেট, দুপুর ১:৫৫, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীকে বরণ করতে সিলেটবাসী প্রস্তুত : মিফতাহ্ সিদ্দিকী

admin
প্রকাশিত এপ্রিল ২৯, ২০২৬
প্রধানমন্ত্রীকে বরণ করতে সিলেটবাসী প্রস্তুত : মিফতাহ্ সিদ্দিকী

Manual7 Ad Code

প্রধানমন্ত্রীকে বরণ করতে সিলেটবাসী প্রস্তুত : মিফতাহ্ সিদ্দিকী

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

 

 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, “সিলেটবাসী সবসময়ই জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের আগমনে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে এসেছে। প্রধানমন্ত্রী সিলেটের জামাতা হওয়ায় এ সফরকে ঘিরে জনগণের মধ্যে বাড়তি আগ্রহ ও উৎসাহ বিরাজ করছে। ইতিমধ্যে জেলা স্টেডিয়ামসহ সফরের বিভিন্ন স্থানকে প্রস্তুত করা হচ্ছে। সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রীর এই সফর সিলেটের উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

Manual8 Ad Code

বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সিলেট সফরের মুল অনুষ্ঠানস্থল সিলেট জেলা স্টেডিয়ামের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “আগামী ২ মে প্রধানমন্ত্রীর সিলেট সফরকে ঘিরে পুরো সিলেটবাসী প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রীর সফরসূচির মধ্যে রয়েছে- সিলেটে পৌঁছে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন, জেলা স্টেডিয়ামে নতুন কুড়ির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ প্রদান এবং স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়। সিলেটের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রগতি এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো এই সফরের মাধ্যমে নতুন গতি পাবে বলে আমরা আশা করছি।”

Manual5 Ad Code

এসময় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com