• সিলেট, দুপুর ১:১৪, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ভার্চুয়াল উপস্থিতিতে ৪ দিনে সুপ্রিম কোর্টে ১৮০২ মামলা নিষ্পত্তি

admin
প্রকাশিত মে ২, ২০২৬
ভার্চুয়াল উপস্থিতিতে ৪ দিনে সুপ্রিম কোর্টে ১৮০২ মামলা নিষ্পত্তি

Manual7 Ad Code

ভার্চুয়াল উপস্থিতিতে ৪ দিনে সুপ্রিম কোর্টে ১৮০২ মামলা নিষ্পত্তি

বাসস

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় (আপিল ও হাইকোর্ট) বিভাগে চার দিনে ৪ হাজার ৫৭১টি মামলা শুনানি করে ১ হাজার ৮০২টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টে উভয় বিভাগে ২ হাজার ৪০৪টি মামলা শুনানি করে ১ হাজার ২৯টি মামলা নিষ্পত্তি করা হয়।

তার আগের সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টে উভয় বিভাগে ২ হাজার ১৬৭টি মামলা শুনানি করে ৭৭৩টি মামলা নিষ্পত্তি করা হয়।

প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত ২০ এপ্রিলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায়, আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০ ও সুপ্রিম কোর্টের জারিকৃত প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। সপ্তাহের অন্যান্য কার্যদিবসে শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালিত হবে।

Manual1 Ad Code

এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ভার্চুয়াল উপস্থিতিতে আদালতে শুনানি সংক্রান্ত মামলার দৈনন্দিন কার্যতালিকা ও ভার্চুয়াল (মিটিং) আইডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে ও সংশ্লিষ্ট বেঞ্চ হতে জানা যাবে।

এই নির্দেশনা আগামী ২২ এপ্রিল হতে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

বিডি-প্রতিদিন

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com