• সিলেট, রাত ১০:৫৩, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট এবার গরুর মালিকের খুঁজে পুলিশ

admin
প্রকাশিত মে ৬, ২০২৬
সিলেট এবার গরুর মালিকের খুঁজে পুলিশ

Manual5 Ad Code

সিলেট এবার গরুর মালিকের খুঁজে পুলিশ

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক

চোর বা ছিনতাইকারী নয়, এবার গরুর মালিক খুঁজছে সিলেটের দক্ষিণ সুরমা থানাপুলিশ।

 

বুধবার (৬ মে) গণমাধ্যমে তারা এ সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি পাঠিয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুপুর ২টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন ভার্থখলা, কিনব্রিজের দক্ষিণ প্রান্ত থেকে জনসাধারণ মালিকবিহীন একটি গরু (বকনা বাছুর বা ডেকি গাই) আটক করে পুলিশে খবর জানান। বাছুরটির আনুমানিক বয়স এক বছর এবং গায়ের রং কালো।

 

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানাপুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাছুরটি নিজেদের হেফাজতে নেয়। বর্তমানে সেটি দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে।

Manual3 Ad Code

 

এই গরুটির প্রকৃত মালিক কে দক্ষিণ সুরমা থানার ওসির ০১৩২০ ০৬৭৬৮৮ মোবাইল নম্বরে বা এসআই মো. মফিজুর রহমানের ০১৭১৭-৫০৫১৭১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com