• সিলেট, বিকাল ৪:৫৪, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছাত্র ইউনিয়ন সিলেটের নেতৃত্বে যারা

admin
প্রকাশিত মে ৯, ২০২৬
ছাত্র ইউনিয়ন সিলেটের নেতৃত্বে যারা

Manual7 Ad Code

ছাত্র ইউনিয়ন সিলেটের নেতৃত্বে যারা

প্রেস বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

 

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের ৩৭তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার সারদা স্মৃতি ভবনে এ সম্মেলনের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও সিপিবি সিলেটের সাবেক সভাপতি কমরেড বেদানন্দ ভট্টাচার্য।

এ সময় জাতীয় সংগীত ও দলীয় সংগীতদের মাধ্যমে শুরু হয় সম্মেলনের কার্যক্রম।

আলোচনা অধিবেশন অনুষ্ঠানে ছাত্রনেতা সুস্মিতা বিশ্বাস অথৈ এর পরিচালনায় এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি দীপঙ্কর সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মানববেন্দ্র দেব, বর্তমান সভাপতি মাহির শাহরিয়ার রেজা, কেন্দ্রীয় সদস্য প্রশান্ত কৈরি, সিপিবি সিলেটের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, যুব ইউনিয়ন সিলেট জেলার সভাপতি বিদ্যুৎ কুমার দাস বাপন, ৩৭তম জেলা সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ রায়, মুরারি চাঁদ (এমসি) কলেজের ছাত্রনেতা স্বাধীন দেব, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র অভিজিৎ চক্রবর্ত্তী প্রমুখ।

Manual5 Ad Code

 

এ সময় নেতৃবৃন্দ বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও শিক্ষার অধিকার আদায়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইতিহাস অর্পিত দায়িত্ব পালন করবে।

পরবর্তীতে আগেরদিন কাউন্সিল অধিবেশনের মাধ্যমে নবগঠিত বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের নতুন কমিটি পরিচিতি করা হয়।

নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন সন্দীপ দাস, সাধারণ সম্পাদক হিসেবে সুস্মিতা বিশ্বাস অথৈ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে নাবিল মোস্তফা।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি স্বর্ণালী গোয়ালা,সহকারী সাধারণ সম্পাদক শ্রাবণ দাস, সহকারী সাধারণ সম্পাদক প্রতীক দাস পাপন, কোষাধ্যক্ষ জয়দেব রায় জয়, দপ্তর সম্পাদক নীলকান্ত দাশ জিৎ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক দেবদ্যুতি প্রণমী মিথী, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক অঝর তালুকদার, বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক অভিজিৎ চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক প্রীতম চন্দ্র দাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তীব্র তালুকদার, ক্রীড়া সম্পাদক রাহুল রায়, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তনুশ্রী দাস, সদস্য দীপঙ্কর সরকার, সদস্য মিজু আহমেদ, সদস্য স্টেলা পলিহার রীম, সদস্য আড়শি দাশ কণা।

উল্লেখ্য মহান মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে কুইজ প্রতিযোগিতায় ১৩ জনকে পুরষ্কার প্রদান করা হয়।

Manual6 Ad Code

কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন অভিজিৎ চক্রবর্ত্তী, দ্বিতীয় স্থান অর্জন করেন সৌনক চক্রবর্ত্তী, তৃতীয় স্থান অর্জন করেন সায়ন ব্যানার্জী, বিশেষ পুরষ্কার দেওয়া হয় বন্ধন রায়, বিপ্রদাস বর্ণ, স্বপ্নীল দাস, সপ্তর্ষি তালুকদার, মোঃ ফয়জুর রহমান, মাশখুর হোসেন, মাহমুদুল হাসান রাহি, আদ্র দাশ, অমিয় ভৌমিক, তানভীর হাসান জয়, তনুশ্রী দাস, হেকমত এলাহী।

Manual8 Ad Code

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সাংস্কৃতিক ইউনিয়ন সিলেট জেলা। কাউন্সিল অধিবেশনে ১৯ সদস্য জেলা কমিটি গঠন করা হয়। শপথ পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com