• সিলেট, রাত ১০:১১, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কাতালুনিয়া বার্সেলোনা, (স্পেন) বিএনপি’র কমিটি গঠন: সভাপতি শফি, সম্পাদক নিয়াজী, সাংগঠনিক সম্পাদক খালেদ

admin
প্রকাশিত জুন ১, ২০২৬
কাতালুনিয়া বার্সেলোনা, (স্পেন) বিএনপি’র কমিটি গঠন: সভাপতি শফি, সম্পাদক নিয়াজী, সাংগঠনিক সম্পাদক খালেদ

Manual2 Ad Code

কাতালুনিয়া বার্সেলোনা, (স্পেন) বিএনপি’র কমিটি গঠন: সভাপতি শফি, সম্পাদক নিয়াজী, সাংগঠনিক সম্পাদক খালেদ

Manual8 Ad Code

​বার্সেলোনা, স্পেন: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্পেন শাখার অধীনে কাতালুনিয়া শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৫ মে, ২০২৬ তারিখে স্পেন বিএনপি’র সভাপতি জামাল উদ্দিন মনির এবং সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন স্বাক্ষরিত এক দলীয় পত্রে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
​নবগঠিত এই আংশিক কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শফিউল আলম শফি, সাধারণ সম্পাদক হয়েছেন শিবলু আহমদ নিয়াজী এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন খালেদুর রহমান চৌধুরী,

​ নবগঠিত এই কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে মূল কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।
​নেতৃবৃন্দের কৃতজ্ঞতা প্রকাশ
​এদিকে কাতালুনিয়া বিএনপি’র নবনির্বাচিত সভাপতি শফিউল আলম শফি, সাধারণ সম্পাদক শিবলু আহমদ নিয়াজী এবং সাংগঠনিক সম্পাদক খালেদুর রহমান চৌধুরী কমিটির সকল নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে স্পেন বিএনপি’র সভাপতি জামাল উদ্দিন মনির ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
​নেতৃবৃন্দ বলেন, “আমাদের ওপর যে আস্থা ও বিশ্বাস রেখে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমরা প্রবাসে দলের হাতকে শক্তিশালী করার মাধ্যমে তার মর্যাদা রক্ষা করব। অতি দ্রুত সকলের সাথে আলোচনা করে একটি শক্তিশালী ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।” স্পেনে অবস্থানরত সর্বস্তরের দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করে তারা আরও বলেন, কাতালুনিয়ায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে এবং প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এই কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।-বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com