• সিলেট, সন্ধ্যা ৬:৩০, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ আড়াই ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় চালু

admin
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৫
সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ আড়াই ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় চালু

Manual6 Ad Code

সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ আড়াই ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় চালু

নিউজ ডেস্ক

Manual7 Ad Code

হবিগঞ্জের মাধবপুরে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ আড়াই ঘন্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ট্রেনটি মাধবপুর উপজেলার ইটাখোলায় পৌঁছালে ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে যায়। বেলা দেড়টায় পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Manual5 Ad Code

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন দে সাংবাদিকদের বলেন, ‘প্রায় এক হাজার যাত্রী নিয়ে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার মতো অবস্থায় দাঁড়িয়ে পড়ে। আখাউড়া থেকে নতুন ইঞ্জিন এনে লাগানোর পর দুপুর দেড়টার দিকে ট্রেন চালু করা সম্ভব হয়।’

এর আগে ইঞ্জিনে গুরুতর ত্রুটি দেখা দেওয়ায় বেলা ১টা পর্যন্ত মেরামত করা সম্ভব হয়নি। এ ঘটনায় ট্রেনটি লাইনচ্যুত হওয়ার মতো অবস্থায় দাঁড়িয়ে পড়ে এবং প্রায় এক হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

Manual7 Ad Code

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন দে জানান, আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ইতোমধ্যে বিকল ট্রেন উদ্ধারে রওনা দিয়েছে। তিনি বলেন, “ইঞ্জিন বিকলের কারণে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকলেও এখন পর্যন্ত অন্য কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি।”

তিনি আরও বলেন, দ্রুততম সময়ের মধ্যে ইঞ্জিন মেরামত বা প্রয়োজন হলে পরিবর্তন করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এদিকে হঠাৎ ট্রেন থেমে যাওয়ায় অনেক যাত্রী রোদে ও গরমে অপেক্ষায় থেকে বিরক্তি ও দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। রেল কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com