• সিলেট, দুপুর ১:১২, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শাবিপ্রবিতে শাকসু নির্বাচনের রোডম্যাপ আসছে ২৭ অক্টোবর

admin
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৫
শাবিপ্রবিতে শাকসু নির্বাচনের রোডম্যাপ আসছে ২৭ অক্টোবর

Manual1 Ad Code

সজল আহমেদ

Manual6 Ad Code

 

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের রোডম্যাপ আগামী সোমবার ঘোষণা করা হবে।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে এসে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. সাজেদুল করিম।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা পৌনে তিনটা থেকে প্রশাসনিক ভবনের সামনে ‘শিক্ষার্থীবৃন্দ, শাবিপ্রবি’-এর ব্যানারে অবস্থান নেন শিক্ষার্থীরা।

তারা স্লোগান দেন- ‘শাকসু আমার অধিকার, রুখে দেওয়া সাধ্য কার’, ‘শাকসু নিয়ে টালবাহানা, চলবে না’, ‘শাকসু ইন নভেম্বর, রিমেম্বার প্রশাসন’, ‘শাকসুর রোডম্যাপ দিতে হবে’, ‘উই ওয়ান্ট শাকসু’, ‘শাকসু দিলে প্রশাসন, না দিলে প্রহসন’ প্রভৃতি।

একপর্যায়ে সেখানে উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত উপাচার্য মো. সাজেদুল করিম বলেন, `শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির বিষয়ে আমরা উপাচার্য স্যারের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। উপাচার্য বলেছেন, আগামী সোমবার তিনি ঢাকা থেকে ফিরে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন কমিশন গঠন করবেন এবং রোডম্যাপ ঘোষণা করবেন।’

তিনি আরও বলেন, `উপাচার্য স্যার প্রত্যাশা ব্যক্ত করেছেন যেন শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকে। আমরা আশাবাদী, সোমবার শিক্ষার্থীদের দাবি পূর্ণতা পাবে।’

ভারপ্রাপ্ত উপাচার্যের ঘোষণার পর সোয়া চারটায় কর্মসূচি স্থগিত করেন শিক্ষার্থীরা।

Manual6 Ad Code

পরে ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দিষ্ট সময় দিয়েছে। সোমবারের মধ্যে রোডম্যাপ ও কমিশন ঘোষণা না হলে প্রশাসনিক কার্যক্রম অচল করে দেওয়া হবে।’

Manual4 Ad Code

এর আগে রোববার শাকসু নির্বাচনের দাবিতে মানববন্ধন ও মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। সেখান থেকেই বুধবারের অবস্থান কর্মসূচির ঘোষণা আসে।

উল্লেখ্য, উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী পূর্বে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শাকসু নির্বাচনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তবে গত তিন মাসে শুধুমাত্র গঠনতন্ত্র পুনঃপ্রণয়ন করা হলেও নির্বাচন কমিশন ও তফসিল ঘোষণা না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়। সেই উদ্বেগ থেকেই আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com