• সিলেট, সকাল ১১:২৬, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দোয়া

admin
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৬
দোয়া

Manual3 Ad Code

প্রতীকী ছবি

বিপদ কাটানোর দোয়া

অনলাইন ডেস্ক

 

Manual1 Ad Code

حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ;
نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ

উচ্চারণ : ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল, নি’মাল মাওলা ওয়া নি’মান-নাসির’

অর্থ: ‘আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক। তিনি কতই না উত্তম অভিভাবক এবং কতই না উত্তম সাহায্যকারী।’

Manual7 Ad Code

যে কোনো বিপদের সম্মুখীন হলে উল্লিখিত দোয়া বেশি বেশি পড়তে পারেন। এটি আলে ইমরানের ১৭৩ নম্বর আয়াত এবং সুরা আনফালের ৪০ নম্বর আয়াতের (আবার সুরা হজের ৭৮ নম্বর আয়াত) অংশের মিলিত রূপ।

এই দোয়াটা তখন পড়া হয় যখন আমরা কোনো বিপদে, টেনশনে বা কঠিন সময়ে আল্লাহর উপর ভরসা করি। কুরআনে সূরা আলে ইমরান ১৭৩ নম্বর আয়াতে আছে।

‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল’-অংশটি কোরআনের আয়াত। এটি পড়ার কথা পবিত্র সহিহ হাদিসের মাধ্যমে প্রমাণিত। ইবরাহিম (আ.)-কে আগুনে নিক্ষেপ করা হলো এবং রাসুল (সা.) (মুশরিকদের হামলা হবে এমন খবর শুনে হামরাউল আসাদে) উক্ত দোয়াটি পাঠ করেন (বুখারি, হাদিস : ৪৫৬৩; আলে ইমরান, আয়াত : ১৭৩)

এছাড়া, আল্লাহর রাসুল (সা.) এই বিশেষ দোয়াটি পাঠ করার ব্যাপারে উৎসাহিত করেছেন (তিরমিজি, হাদিস : ৩২৪৩; আল-আহাদিস আস-সাহিহা : ১০৭৯)

আর ‘নি’মাল মাওলা ওয়া নি’মান নাসির’ অংশটিও কোরআনের আয়াত; আল্লাহর প্রশংসাসূচক। (সুরা আনফাল, আয়াত : ৪০; সুরা হজ, আয়াত : ৭৮)

Manual2 Ad Code

এটি যেকোনো দোয়ার সঙ্গে যুক্ত করে পাঠ করা যায়, এতে কোনো বাধা নেই। যেকোনো দুঃখ, কষ্ট, বিপদ, দুশ্চিন্তায় আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল প্রকাশের জন্য এখানে উল্লিখিত উপরোক্ত ইসলামিক দোয়া পাঠ করা যায়। আর এর ফজিলত ও সওয়াব রয়েছে।

Manual2 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com