• সিলেট, রাত ৯:৪৬, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা

admin
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৬
ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা

Manual4 Ad Code

ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা
অনলাইন ডেস্ক

বহুবার প্রবেশের (মাল্টিপল-এন্ট্রি) সুবিধাসহ ওমরাহ ভিসার মেয়াদ এক বছর হলেও প্রতিবার সৌদি আরবে প্রবেশের আগে বাধ্যতামূলকভাবে নতুন সার্ভিস প্যাকেজ বুকিং এবং ওমরাহ পারমিট নিতে হবে।

রবিবার (১৬ আগস্ট) দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, ৩৬৫ দিন মেয়াদি এই মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের প্রতিটি সফরের আগে ‘নুসুক’ (Nusuk) প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। পাশাপাশি সৌদিতে পৌঁছানোর আগেই ‘নুসুক’ অ্যাপ থেকে সংগৃহীত ওমরাহ পারমিট সাথে রাখতে হবে।

গত জুলাই মাসে চালু হওয়া এই বিশেষ ওমরাহ ভিসা ইস্যুর তারিখ থেকে এক বছর পর্যন্ত কার্যকর থাকে। এই সময়ে একাধিকবার সৌদি আরবে যাওয়ার সুবিধা থাকলেও সব মিলিয়ে দেশটিতে অবস্থানের মোট সময় ৯০ দিনের বেশি হতে পারবে না।

Manual4 Ad Code

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পালনকারীদের যাতায়াত ও সময়সূচি বিন্যাসে স্বাচ্ছন্দ্য আনতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে ভিসার মেয়াদ এক বছর মানেই যখন-তখন সরাসরি চলে যাওয়ার সুযোগ নেই; প্রতিবার ভ্রমণের আগেই সুনির্দিষ্ট নিয়ম ও শর্তাবলী মানতে হবে।

Manual6 Ad Code

মন্ত্রণালয়ের স্পষ্ট বার্তা, প্রতিটি সফরের জন্য নুসুকের মাধ্যমে অনুমোদিত নতুন সার্ভিস প্যাকেজ নিতে হবে, যার মেয়াদ কোনোভাবেই ভিসার অবশিষ্ট মেয়াদের বেশি হতে পারবে না। এ ছাড়া পারমিটে উল্লেখিত তারিখের সঙ্গে সার্ভিস প্যাকেজের নির্ধারিত তারিখের পূর্ণ মিল থাকা বাধ্যতামূলক।

প্রথমবার ওমরাহ যাত্রীদের ক্ষেত্রে নুসুক প্ল্যাটফর্মে সার্ভিস প্যাকেজ ক্রয়ের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি শুরু হবে। এরপর ভিসার আবেদন ও আনুষঙ্গিক প্রশাসনিক ধাপগুলো সম্পন্ন করতে হবে। সৌদি পৌঁছানোর পর বন্দরে প্রবেশের তথ্য নথিভুক্ত করার পাশাপাশি প্রস্থানের তথ্যও স্বয়ংক্রিয়ভাবে হালনাগাদ হবে, যাতে ওই যাত্রী ৯০ দিনের মোট অনুমোদিত মেয়াদের মধ্যে কত দিন অবস্থান করেছেন তা সহজেই হিসাব করা যায়।

Manual3 Ad Code

সোজা কথায়, হাতে এক বছরের ওমরাহ ভিসা থাকলেও প্রতিবার নতুন করে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পা রাখার আগে অনুমোদিত সার্ভিস প্যাকেজ ক্রয় ও নুসুক অ্যাপের পারমিট সংগ্রহ করা বাধ্যতামূলক।

সূত্র : সৌদি গেজেট

Manual7 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com