• সিলেট, রাত ১২:০৩, ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের অগ্রগতিতে খালেদা জিয়ার অবদান অনন্য : কাইয়ুম চৌধুরী

admin
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৫
সিলেটের অগ্রগতিতে খালেদা জিয়ার অবদান অনন্য : কাইয়ুম চৌধুরী

Manual6 Ad Code

সিলেটের অগ্রগতিতে খালেদা জিয়ার অবদান অনন্য : কাইয়ুম চৌধুরী

 

Manual2 Ad Code

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয় নেতৃত্বে এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। আজ পুরো জাতি তাঁকে অভিভাবক নেত্রী হিসেবে মান্য করে। তিনি বলেন, জিয়া পরিবার সিলেটের সঙ্গে অবিচ্ছেদ্য এক মায়ার বন্ধনে যুক্ত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন যুদ্ধক্ষেত্রে সর্বশেষ সিলেটকে স্বাধীন করেন, তেমনি বেগম খালেদা জিয়াও জাতীয় রাজনীতিতে সবসময় সিলেটকে অগ্রাধিকার দিয়েছেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তিনি নিয়মিত সিলেট সফর করতেন- যা সিলেটের প্রতি তাঁর আত্মিক সম্পর্কের প্রকাশ।

Manual4 Ad Code

সোমবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী। উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি ছাদিকুর রহমান টিপু, মো. সাহাদ মিয়া মেম্বার, রেজাউর রহমান চৌধুরী রাজু, সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানিম, রুহুল আমিন, হোসাইন আহমদ পাটোয়ারী শিপন, প্রচার সম্পাদক দিনার আহমদ শাহ, প্রচার সম্পাদক দিনার আহমদ শাহ, সহ-যুব বিষয়ক সম্পাদক শেখ ওয়েছ আহমদ মিটু, ছাত্র বিষয়ক সম্পাদক মো. শাহিন আহমদ, সমবায় বিষয়ক সম্পাদক জয়ফুর রহমান পারভেজ, ইউনিয়ন সভাপতি সনজিদ আলী, নির্বাহী সদস্য মেহেদি হাসান রফি ও সিলাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পাবেল রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মুসল্লিয়ান। বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com