• সিলেট, সন্ধ্যা ৭:১৪, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আগস্টে বিজিবির অভিযানে ৩৪৭ কোটি টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৬
আগস্টে বিজিবির অভিযানে ৩৪৭ কোটি টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

Manual5 Ad Code

আগস্টে বিজিবির অভিযানে ৩৪৭ কোটি টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ
অনলাইন ডেস্ক

 

Manual4 Ad Code

দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আগস্ট মাসে মোট ৩৪৭ কোটি ৮১ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী, অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual3 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্ট মাসে বিজিবির অভিযানে উদ্ধার করা চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৮ কেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, ২১ হাজার ৬৪৬টি শাড়ি, ৩ হাজার ৯৬২টি থ্রিপিস ও চাদর, ৫ হাজার ১৫৪টি তৈরি পোশাক, ৬ লাখের বেশি কসমেটিক্স সামগ্রী, ১০ লাখ ৪০ হাজার পিস আতশবাজি, ৪১৮টি মোবাইল ফোন এবং প্রচুর পরিমাণ কাঠ, কয়লা ও সার।

এ ছাড়া অভিযানে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪৫ লাখ ৯৩ হাজার ৮৬৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১ হাজার ৩৭১ বোতল ফেনসিডিল, ৭ হাজার ৬৩৬ বোতল বিদেশি মদ, ১ হাজার ৮৬৩ কেজির বেশি গাঁজা এবং ১ লাখ ২৬ হাজার হাজার প্যাকেটের বেশি বিড়ি-সিগারেট।

Manual7 Ad Code

সীমান্ত সুরক্ষা ও চোরাচালানবিরোধী এই অভিযানে উদ্ধার করা হয়েছে ১৪টি দেশি-বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন ও ৭৪ রাউন্ড গোলাবারুদ। পাশাপাশি চোরাচালানে ব্যবহৃত ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ, সিএনজি, মোটরসাইকেল ও নৌকাসহ বিভিন্ন যানবাহন জব্দ করা হয়।

বিজিবি জানায়, গত এক মাসে চোরাচালান ও মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে ২২০ জন চোরাচালানিকে আটক করা হয়েছে। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৭ জন বাংলাদেশি, ৬ জন ভারতীয় এবং ১৮৮ জন মিয়ানমার নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Manual8 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com