• সিলেট, ভোর ৫:৫০, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

admin
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৫
জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

Manual3 Ad Code

সজল আহমেদ

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে মাগুরা শহরের পারনান্দুয়ালি এলাকার নবগঙ্গা পার্কে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘দেশি-বিদেশি কেউই বলেনি আওয়ামী লীগকে নির্বাচনি প্রক্রিয়ায় ফিরিয়ে নিতে হবে। বরং সবাই অবাক হচ্ছে-জুলাই আন্দোলনে এত বড় হত্যাযজ্ঞের পরও কেন তারা অনুতপ্ত নয়।’

Manual6 Ad Code

তিনি আরও বলেন, ‘ফেব্রুয়ারির নির্বাচনের বিষয়ে সব রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ। এবারের ভোটে জনগণ উৎসাহের সঙ্গে অংশ নেবে, কারণ গত ১৫ বছরে তারা প্রকৃত অর্থে ভোট দিতে পারেনি।’

Manual8 Ad Code

গত দেড় দশকে অনুষ্ঠিত ১০ থেকে ১৫ হাজার নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তখনকার অধিকাংশ নির্বাচনই ছিল অনিয়মে ভরা। ভোট চুরি হয়েছে, প্রার্থী নির্ধারণে টাকার লেনদেন হয়েছে, এমপিরা ঘুষ খেতেন ও ঠিকাদারি করতেন। সবকিছুই বিক্রি হয়ে গিয়েছিল।’

ইতিহাসের প্রসঙ্গ টেনে শফিকুল আলম বলেন, ‘১৭৯২ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ‘পার্মানেন্ট সেটেলমেন্ট’-এর মাধ্যমে দেশকে জমিদারদের হাতে তুলে দিয়েছিল। তেমনি তারাও একপ্রকার রাজনৈতিক জমিদারি চালু করেছিল-যাকে খুশি, যেখানে খুশি বসানোর সংস্কৃতি গড়ে তুলেছিল।’

Manual1 Ad Code

তিনি জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি হবে বাংলাদেশের ইতিহাসের অন্যতম শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন-যেখানে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল কাদের এবং আরডিসি উম্মে তাহমিনা মিতু। পরে প্রেস সচিব জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com