• সিলেট, রাত ১১:১৭, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

লেনদেনের বি রো ধে এনসিপির দুই গ্রুপের সং ঘ র্ষ, আহত ১

admin
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৫
লেনদেনের বি রো ধে এনসিপির দুই গ্রুপের সং ঘ র্ষ, আহত ১

Manual5 Ad Code

লেনদেনের বি রো ধে এনসিপির দুই গ্রুপের সং ঘ র্ষ, আহত ১

ডেস্ক রিপোট

পূর্বের আর্থিক লেনদেনের বিরোধকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউসুফ (৩০) নামে এক কর্মী আহত হয়েছেন।

Manual4 Ad Code

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, কনভেনশন হলের তৃতীয় তলায় এনসিপি ঢাকা মহানগর ও জেলা সমন্বয় সভা চলছিল। একই সময় দ্বিতীয় তলায় এনসিপির মোহাম্মদপুর ও বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে তা সংঘর্ষে রূপ নেয়।

এতে বংশাল থানার কর্মী ইউসুফ আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, প্রায় তিন মাস আগে বংশাল থানার কয়েকজন নেতা মোহাম্মদপুরের একটি কোম্পানির সঙ্গে আর্থিক লেনদেন করেন। বিষয়টি ঢাকা মহানগর উত্তরের নেতা শোয়েবকে জানালে তিনি মোহাম্মদপুর থানার নেতা রিয়ানকে বিষয়টি দেখার দায়িত্ব দেন।

অভিযোগ রয়েছে, রিয়ান বংশালের নেতাদের কাছ থেকে দুই লাখ টাকা নেন এবং পরে টাকা ফেরত না দিয়ে তাদের আটকে রাখার চেষ্টা করেন। একপর্যায়ে বংশালের নেতারা পালিয়ে আসেন।

Manual8 Ad Code

এরপর থেকে তারা রিয়ানের কাছে টাকা ফেরত চাইতে ব্যর্থ হন।

Manual5 Ad Code

সর্বশেষ শুক্রবার কনভেনশন হলে রিয়ানের মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয় ঘটনাটি।

শাহবাগ থানার এক কর্মকর্তা বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।’

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com