• সিলেট, রাত ১২:৫০, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে সমাবেশে অসুস্থ হয়ে আইসিইউতে জামায়াত আমির

admin
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৫
সিলেটে সমাবেশে অসুস্থ হয়ে আইসিইউতে জামায়াত আমির

Manual8 Ad Code

সিলেটে সমাবেশে অসুস্থ হয়ে আইসিইউতে জামায়াত আমির

Manual2 Ad Code

কুলাউড়া প্রতিনিধি

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ৮ দলীয় মহাসমাবেশ চলাকালে অসুস্থ হয়ে পড়েন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল মুন্তাজিম। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন উপজেলা জামায়াত নেতা কাজী জসিম উদ্দিন।

 

তিনি বলেন, শনিবার (৬ ডিসেম্বর) বিকালে সমাবেশ চলার সময় হঠাৎ ঢলে পড়লে তাকে দ্রুত সিলেট ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে হার্টের জটিলতার কারণে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

 

তিনি আরও বলেন, আব্দুল মুন্তাজিম বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন থাকলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

 

Manual1 Ad Code

এদিকে মুন্তাজিমের অসুস্থতার খবর পেয়ে রাতে তার খোঁজখবর নিতে হাসপাতালে যান কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। তিনি চিকিৎসকদের সাথে কথা বলে তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com