• সিলেট, সন্ধ্যা ৬:২৩, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফটো সাংবাদিক মামুন হাসানের পাশে তামাবিল পাথর আমদানিকারক গ্রুপ, প্রদান করা হলো আর্থিক সহায়তা

admin
প্রকাশিত অক্টোবর ৩, ২০২৬
ফটো সাংবাদিক মামুন হাসানের পাশে তামাবিল পাথর আমদানিকারক গ্রুপ, প্রদান করা হলো আর্থিক সহায়তা

Manual7 Ad Code

ফটো সাংবাদিক মামুন হাসানের পাশে তামাবিল পাথর আমদানিকারক গ্রুপ, প্রদান করা হলো আর্থিক সহায়তা

Manual8 Ad Code

দৈনিক যুগান্তর সিলেট অফিসের ফটো সাংবাদিক এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি মামুন হাসানের পাশে দাঁড়িয়েছে তামাবিল পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপ।

Manual6 Ad Code

২০২৫ সালে ফটো সাংবাদিক মামুন হাসানের হৃদযন্ত্রে জটিল বাইপাস অপারেশন সম্পন্ন হয়। তাঁর চিকিৎসার বিশাল ব্যয়ভার বহন ও পরবর্তী পুনর্বাসনে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সিলেট অঞ্চলের শীর্ষস্থানীয় ব্যবসায়ী সংগঠন তামাবিল পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপ। গ্রুপের পক্ষে ইলিয়াছ উদ্দিন লিপু এই গুণী আলোকচিত্রীর হাতে চিকিৎসার চেক হস্তান্তর করেন।

গ্রুপের নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক সমাজ দেশের অসংগতি ও সম্ভাবনার কথা তুলে ধরে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ অবস্থায় একজন জ্যেষ্ঠ সাংবাদিকদের চিকিৎসার কঠিন সময়ে পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্বের অংশ।

Manual2 Ad Code

উল্লেখ্য, শুধু তামাবিল পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপই নয়, মামুন হাসানের এই ব্যয়বহুল অপারেশনের সময় মন্ত্রী, এমপি, সিলেটের সর্বস্তরের সহকর্মী সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী সংগঠন, রাজনীতিবীদ ও সুহৃদ ব্যক্তিগণ নানাভাবে এবং আন্তরিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

Manual6 Ad Code

সহযোগিতা প্রাপ্তির পর ফটো সাংবাদিক মামুন হাসান ও তাঁর পরিবার তামাবিল পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপসহ বিপদের দিনে পাশে থাকা সিলেট ও দেশের সকল শুভানুধ্যায়ী ও সংগঠনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com