• সিলেট, রাত ১০:২০, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের আবাসিক হোটেল থেকে গ্রে ফ তা র আলমগীর

admin
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৬
সিলেটের আবাসিক হোটেল থেকে গ্রে ফ তা র আলমগীর

Manual6 Ad Code

সিলেটের আবাসিক হোটেল থেকে গ্রে ফ তা র আলমগীর

নিজস্ব প্রতিবেদক

সিলেটের কোতোয়ালি থানাধীন দরগা গেট এলাকার আজমির হোটেলে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-৯ ও ৭)।

 

গ্রেফতার মো. আলমগীর (৪০) চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার গোলাবাড়িয়া এলাকার মালি হকের ছেলে।

Manual6 Ad Code

এসআরবি জানায়, শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে দরগা গেট এলাকার আজমির হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চট্টগ্রামের সীতাকুণ্ড থানার মঞ্জুর আহমেদ হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়।

Manual6 Ad Code

মামলার বিবরণে এসআরবি জানায়, জমির সংলগ্ন পুকুর নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রতিপক্ষের হামলায় মঞ্জুর আহমেদ নামের এক ব্যক্তি নিহত হন। গত ১৯ সেপ্টেম্বর দুপুরে মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর ওৎ পেতে থাকা প্রতিপক্ষরা হামলা চালালে তিনি গুরুতর আহত হন।পরে তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।

পরবর্তীতে এসআরবি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার মামলা নং-৫০, তারিখ-২৭/০৯/২০২৬, ধারা: ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৮৫/৫০৬(২)/৩৪ সংযুক্ত ৩০২ পেনাল কোড মূলে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে পূর্ব বিরোধের জেরে মঞ্জুর আহমেদ হত্যা ঘটনায় ০৩নং এজাহারনামীয় আসামি গ্রেফতার করেছে।

Manual2 Ad Code

এসআরবি-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংস্থাটির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

 

Manual6 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com