• সিলেট, রাত ১০:২০, ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

হৃদরোগে আক্রান্ত ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, হাসপাতালে ভর্তি

admin
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৬
হৃদরোগে আক্রান্ত ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, হাসপাতালে ভর্তি

Manual8 Ad Code

হৃদরোগে আক্রান্ত ফটো সাংবাদিক আতাউর রহমান আতা, হাসপাতালে ভর্তি

Manual8 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান আতা গুরুতর অসুস্থ হয়ে সিলেটের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (০৩ অক্টোবর) বিকেল ৩টায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত নগরীর সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁকে দ্রুত হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন।

Manual1 Ad Code

সিলেটের জ্যেষ্ঠ ফটো সাংবাদিক আতাউর রহমান আতার হঠাৎ অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিক সমাজ, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সুহৃদদের মাঝে গভীর উদ্বেগের সৃষ্টি হয়। পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন তাঁর স্বজনেরা।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com