• সিলেট, রাত ৯:৩৬, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জে স্কুলছাত্রীকে ধ র্ষ ণ

admin
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৫
সুনামগঞ্জে স্কুলছাত্রীকে ধ র্ষ ণ

Manual2 Ad Code

সুনামগঞ্জে স্কুলছাত্রীকে ধ র্ষ ণ

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জে অপহরণ ও ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামিকে ৭২ ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

Manual1 Ad Code

 

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের নৈগাং এলাকায় অভিযান চালিয়ে আসামি সুরমা ইউনিয়নের মৃত আরব আলীর পুত্র মহিন উদ্দিন (৩২)-কে গ্রেফতার করে।

 

মামলার বিবরণে জানা যায়, ভিকটিম সুনামগঞ্জ সদর উপজেলার ভৈষারপাড় এলাকার এক স্কুলছাত্রী। প্রায়ই অভিযুক্ত মহিন উদ্দিন তাকে উত্যক্ত করতেন এবং একা পেলে অপহরণের হুমকি দিতেন। গত ১৬ অক্টোবর রাত ৮টার দিকে মহিন উদ্দিন ও তার সহযোগী ভিকটিমকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে জাহাঙ্গীরনগর ইউনিয়নের এক সহযোগীর বাড়িতে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন। পরবর্তীতে ১৮ অক্টোবর রাতে তারা ভিকটিমকে বাদেরটেক এলাকায় তার খালার বাড়িতে ফেলে যায়।

Manual7 Ad Code

 

ওই ঘটনায় ভিকটিম বাদী হয়ে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

Manual8 Ad Code

 

র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, “অভিযুক্ত মহিন উদ্দিনকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।”

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com