• সিলেট, রাত ৪:০৬, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সুনামগঞ্জে আলোচিত পারভীন হ ত্যা: জিতেশ চন্দ্রের মৃ ত্যু দ ণ্ড

admin
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৬
সুনামগঞ্জে আলোচিত পারভীন হ ত্যা: জিতেশ চন্দ্রের মৃ ত্যু দ ণ্ড

Manual1 Ad Code

সুনামগঞ্জে আলোচিত পারভীন হ ত্যা: জিতেশ চন্দ্রের মৃ ত্যু দ ণ্ড

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

সুনামগঞ্জে আলোচিত হত্যাকান্ড শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১২ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুল্লা এ রায় দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন।

 

মামলা সুত্রে জানা যায়, ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুরে নিখোঁজ হন প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জোৎস্না। পরদিন ১৭ ফেব্রুয়ারি স্থানীয় একটি ফার্মেসির ভেতর থেকে তার মরদেহের ৬ টুকরো উদ্ধার করে পুলিশ।

 

মামলার এজাহার অনুযায়ী, জগন্নাথপুরের একটি ফার্মেসিতে যাওয়ার পর নিখোঁজ হন শাহনাজ। পরে স্বজনেরা খোঁজাখুঁজি করে ওই ফার্মেসিতে গিয়ে তাঁর মরদেহের ৬টি টুকরো দেখতে পান। এ ঘটনায় নিহতের ভাই হেলাল আহমদ বাদী হয়ে জিতেশ চন্দ্র গোপসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন। মামলা দীর্ঘ তদন্তে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে চার্জশীট দাখিল করে পুলিশ।

মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে সোমবার আদালত প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

 

রায়ে সন্তুষ প্রকাশ করে প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল বলেন, এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন হবে। এতে আদালতের প্রতি মানুষের আস্তা সৃষ্টি হবে বলে জানান তিনি।

 

সিলেটভিউ২৪ডটকম

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com