• সিলেট, রাত ২:১৬, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ধর্মের নামে বি ভা জ নে একটি গোষ্ঠী

admin
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৫
ধর্মের নামে বি ভা জ নে একটি গোষ্ঠী

Manual4 Ad Code

ধর্মের নামে বি ভা জ নে একটি গোষ্ঠী

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে বাংলাদেশে একটা বড় বিভাজনের পথ তৈরি করার চেষ্টা চলছে। একটি গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে বিভাজনের পথ সৃষ্টি করতে চায়।

Manual1 Ad Code

গতকাল রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

মির্জা ফখরুল আরও বলেন, আমরা বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মভীরু, অবশ্যই ধর্ম মেনে চলি। কিন্তু ধর্মকে নিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করায় বিশ্বাস করি না। বাংলাদেশে সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করবে, একইভাবে থাকবে।

Manual7 Ad Code

১৯৭১ সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, তার মূল ভিত্তি ছিল, সকলের বাংলাদেশ। বিএনপির মহাসচিব বলেন, সব প্রতিবন্ধকতা দূর করে, তাদেরকে পরাজিত করে, সব অপপ্রয়াসকে পরাজিত করে আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। সামনের সারিতে যারা থাকবে তারা হচ্ছে এই ছাত্রদল, যারা ভ্যানগার্ড হিসেবে, অগ্রবর্তী সৈনিক হিসেবে থাকবে। মির্জা ফখরুল বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনাগুলোকে বাস্তবায়িত করার মধ্য দিয়ে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে গিয়ে জনগণের কাছে যেতে হবে।

বিডি প্রতিদিন

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com