• সিলেট, রাত ২:৪৫, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী ও শতবর্ষী ‘মিনিস্টার বাড়ি’ রক্ষার দাবিতে স্থানীয় নাগরিক ও সংস্কৃতিপ্রেমীদের মানববন্ধন

admin
প্রকাশিত অক্টোবর ২৫, ২০২৫
সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী ও শতবর্ষী ‘মিনিস্টার বাড়ি’ রক্ষার দাবিতে স্থানীয় নাগরিক ও সংস্কৃতিপ্রেমীদের  মানববন্ধন

Manual8 Ad Code

সজল আহমেদ

‘মিনিস্টার বাড়ি’ শুধুমাত্র সিলেটের নয়, বরং দেশের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ

Manual7 Ad Code

সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী ও শতবর্ষী ‘মিনিস্টার বাড়ি’ রক্ষার দাবিতে স্থানীয় নাগরিক ও সংস্কৃতিপ্রেমীরা মানববন্ধন করেছেন। মানববন্ধনে বক্তারা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নির্দেশনা উপেক্ষা করে ভবনটি ধ্বংস বা বিকৃত করা বন্ধ করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘মিনিস্টার বাড়ি’ শুধুমাত্র সিলেটের নয়, বরং দেশের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। এটি ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাসের বার্তা হিসেবে রয়ে যাবে। তাই প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন অবিলম্বে ভবনটি সংরক্ষণে কার্যকর ব্যবস্থা নেন।

Manual4 Ad Code

মানববন্ধনে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থী ও ইতিহাসপ্রেমী নাগরিকরা অংশ নেন। তারা সতর্ক করেছেন, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এই ঐতিহ্যবাহী স্থাপনাটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে।

Manual1 Ad Code

বক্তারা আরও বলেন, প্রত্নতত্ত্ব বিভাগের নির্দেশনা অনুযায়ী ভবন সংরক্ষণ না করে তা ধ্বংস করা আইনবিরোধী এবং দেশের সাংস্কৃতিক উত্তরাধিকারকে হুমকির মুখে ফেলবে।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com