• সিলেট, রাত ৯:০০, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে অজ্ঞাত ব্যক্তির লা*শ উদ্ধার, শনাক্তে সিআইডির সহায়তা চায় পুলিশ

admin
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৬
সিলেটে অজ্ঞাত ব্যক্তির লা*শ উদ্ধার, শনাক্তে সিআইডির সহায়তা চায় পুলিশ

Manual2 Ad Code

সিলেটে অজ্ঞাত ব্যক্তির লা*শ উদ্ধার, শনাক্তে সিআইডির সহায়তা চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক

সিলেটের দক্ষিণ সুরমায় সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) জুমআর নামাজের পর স্থানীয়রা লাশটি দেখতে পান। পরে খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ঘটনাটি ঘটেছে মোগলাবাজার থানার পূর্ব শ্রীরামপুর এলাকার উলাকিপাড়ায়।

Manual1 Ad Code

 

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

তিনি জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

স্থানীয়দের তথ্যমতে, লোকটি গত কয়েক দিন ধরে এলাকায় ঘোরাফেরা করছিলেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বলেন, “নিহতের পরিচয় শনাক্ত করতে এলাকায় মাইকে ঘোষণা করা হয়েছে। এছাড়া সিআইডির ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে। সিআইডি এসে আঙুলের ছাপ সংগ্রহ করবে। এরপর তথ্যগুলো বিভিন্ন থানায় ও জাতীয় ডাটাবেজে পাঠানো হবে। সিআইডির কাজ শেষে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।”

Manual3 Ad Code

নিহতের পরিচয় দ্রুত শনাক্ত করতে পুলিশের একাধিক বিশেষ ইউনিট মাঠে কাজ করছে বলেও তিনি জানান।

সিলেটভিউ২৪ডটকম

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com