• সিলেট, রাত ৯:৫৫, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকায় দক্ষিণ আফ্রিকার আবাসিক মিশন খোলার আহ্বান

admin
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২৬
ঢাকায় দক্ষিণ আফ্রিকার আবাসিক মিশন খোলার আহ্বান

Manual5 Ad Code

ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

Manual3 Ad Code

 

ঢাকায় দক্ষিণ আফ্রিকার আবাসিক মিশন খোলার আহ্বান
অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের স‌ঙ্গে বুধবার (২৫ ন‌ভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার অনাবাসিক হাইকমিশনার প্রফেসর অনিল সুকলাল।

দক্ষিণ আফ্রিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী ঢাকায় দক্ষিণ আফ্রিকার একটি আবাসিক মিশন খোলার বিষয়ে বিবেচনার আহ্বান জানান।

তি‌নি ব‌লেন, এটি উভয় দেশের মধ্যে রাজনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং কনস্যুলার সেবাকে আরও সহজতর করতে সহায়তা করবে।

Manual7 Ad Code

এ ছাড়া তিনি দক্ষিণ আফ্রিকায় গমনকারী বাংলাদেশি ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও অন্যান্য ভ্রমণকারীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান।

সাক্ষাৎকালে উভয়পক্ষই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বিপুল অব্যবহৃত সম্ভাবনার কথা উল্লেখ করে।

দ্বিপাক্ষিক বাণিজ্যকে গতিশীল করার লক্ষ্যে একটি ‘যৌথ বাণিজ্য ফোরাম’ গঠন এবং উচ্চপর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

Manual3 Ad Code

প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের প্রতি দক্ষিণ আফ্রিকার অব্যাহত সমর্থনের প্রশংসা করেন এবং মিয়ানমারে তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টায় দক্ষিণ আফ্রিকার ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com