• সিলেট, সন্ধ্যা ৬:১৬, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান

admin
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৬
ভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান

Manual2 Ad Code

ভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসা প্রতিষ্ঠান
অনলাইন ডেস্ক

অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আনুষ্ঠানিক কর কাঠামোর আওতায় আনার উদ্যোগের অংশ হিসেবে প্রায় ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠানকে ভ্যাট যাচাইয়ের জন্য চিহ্নিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চিহ্নিত এসব প্রতিষ্ঠানের অধিকাংশেরই কোনো ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) নেই। এনবিআরের ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Manual7 Ad Code

প্রতিবেদন অনুযায়ী, যাচাই-বাছাইয়ের জন্য চিহ্নিত এসব প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য এরই মধ্যে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটগুলোতে পাঠানো হয়েছে। এই তালিকায় প্রচলিত ই-কমার্স প্ল্যাটফর্মের পাশাপাশি ফেসবুকভিত্তিক ব্যবসা (এফ-কমার্স পরিচালনা করা) প্রতিষ্ঠানগুলোও অন্তর্ভুক্ত রয়েছে।

এই উদ্যোগের সঙ্গে যুক্ত ভ্যাট গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, তাদের চিহ্নিত করা অধিকাংশ প্রতিষ্ঠানেরই ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিন) নেই এবং তারা আনুষ্ঠানিক ব্যবসায়িক নিয়মকানুনের সঙ্গে পরিচিত নয়।

Manual3 Ad Code

এই পদক্ষেপ নেওয়ার পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ওই কর্মকর্তা উল্লেখ করেন যে, দেশের অর্থনীতিতে এমন অনেক ব্যবসা রয়েছে যেগুলো আনুষ্ঠানিক কাঠামোর বাইরে পরিচালিত হচ্ছে—উদাহরণস্বরূপ, একজন গৃহিণী যিনি বাড়িতে বসে অনলাইনে ব্যবসা পরিচালনা করছেন। তিনি বলেন, ব্যবসাকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার বিষয়ে তাদের মধ্যে সচেতনতা বা আগ্রহ খুবই কম। যেহেতু তাদের অনেককেই শনাক্ত করা যায় না, তাই এসব বিষয় নিয়ে ভাবার মতো সময় বা সুযোগও তারা পান না।

ওই কর্মকর্তা আরও জানান, সংশ্লিষ্ট কমিশনারেটগুলো পাঠানো তথ্যগুলো পরীক্ষা-নিরীক্ষা করবে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে, যদিও পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগতে পারে।

Manual2 Ad Code

ই-কমার্স এবং কুরিয়ার সার্ভিস খাতের ওপর পরিচালিত এক গবেষণার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওই গবেষণায় খাতগুলোকে রাজস্ব আহরণের জন্য অত্যন্ত সম্ভাবনাময় হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

ওই গোয়েন্দা কর্মকর্তার মতে, এককভাবে প্রতিটি অনলাইন প্রতিষ্ঠানের লেনদেন হয়তো সামান্য, কিন্তু সামগ্রিকভাবে তাদের সম্মিলিত অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিমাণ অনেক বড় হতে পারে। তিনি বলেন, একবার এসব ব্যবসা আনুষ্ঠানিক অর্থনীতির সঙ্গে যুক্ত হয়ে গেলে তাদের আর্থিক প্রবাহ এবং ব্যবসায়িক কার্যক্রম সঠিকভাবে প্রতিফলিত হবে। আর এটি দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ইতিবাচক প্রভাব ফেলবে। বিষয়টি আরও স্পষ্ট করে তিনি যোগ করেন, একটি একক প্রতিষ্ঠানের হয়তো খুব বড় টার্নওভার থাকে না কিন্তু আপনি যখন পুরো খাতের মোট আর্থিক কার্যক্রম হিসাব করবেন, তখন এর পরিমাণ বিশাল।

Manual2 Ad Code

এদিকে, পৃথক এক অনুসন্ধানে ২৯টি রেস্তোরাঁর বিক্রয়ের তথ্যে বড় ধরনের গরমিল খুঁজে পেয়েছে ভ্যাট প্রশাসন। দেখা গেছে, অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মগুলোতে এই রেস্তোরাঁগুলোর বিক্রির যে হিসাব নথিভুক্ত রয়েছে, ভ্যাট রিটার্নে তারা তার চেয়ে অনেক কম লেনদেন দেখিয়েছে।

ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর ২০২৬ সালের আগস্ট মাসের জন্য নির্বাচিত এসব রেস্তোরাঁর দাখিল করা ভ্যাট রিটার্নের সঙ্গে ফুডপ্যান্ডা, ফুডি এবং পাঠাও ফুড; এই তিনটি প্ল্যাটফর্মের বিক্রয় তথ্যের তুলনামূলক বিশ্লেষণ চালায়। তদন্তের ফলাফলে দেখা গেছে, বেশ কয়েকটি রেস্তোরাঁ এই তিনটি প্ল্যাটফর্মে নথিভুক্ত বিক্রির তুলনায় তাদের রিটার্নে উল্লেখযোগ্যভাবে কম বিক্রয় তথ্য ঘোষণা করেছে।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com