• সিলেট, সকাল ৮:০৬, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অ*ভি*যো*গে জৈন্তাপুর ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অ*ভি*যো*গে জৈন্তাপুর ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার

Manual7 Ad Code

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অ*ভি*যো*গে জৈন্তাপুর ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার

Manual7 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি

 

​সিলেটের জৈন্তাপুর উপজেলায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের দুই শীর্ষ নেতাকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে পদ থেকে অব্যাহতি দেওয়ায় স্থানীয় ছাত্র-জনতা ও নেতাকর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন।

শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুয়েব আহমেদ ও সাধারণ সম্পাদক জামাল আহমেদ সবুজকে বহিষ্কার করা হয়।

​বিনা নোটিশে এমন কঠোর সিদ্ধান্তের বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন বহিষ্কৃত সাধারণ সম্পাদক জামাল আহমেদ সবুজ।

তিনি দাবি করেন, জুলাই বিপ্লবের পরিচিতি মূখ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে হরিপুর বাজারে ছাত্র-জনতার আয়োজিত একটি বিক্ষোভ মিছিলে তিনি ও সভাপতি সুয়েব আহমেদ নৈতিক দায়িত্ববোধ থেকে অংশ নিয়েছিলেন। বিএনপির জাতীয় নেতৃবৃন্দ যেখানে হাদি হত্যার বিচার চেয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সেখানে তাদের অংশগ্রহণকে কেন্দ্র করে একটি পক্ষ ব্যক্তিগত আক্রোষ ও ষড়যন্ত্রমূলকভাবে এই বহিষ্কারাদেশ প্রদান করেছে বলে তিনি অভিযোগ করেন।

Manual1 Ad Code

এছাড়াও তিনি আরও বলেন কোনো প্রকার কারণ দর্শানোর নোটিশ ছাড়াই নেওয়া এই সিদ্ধান্তকে তিনি সাংগঠনিক নিয়মবহির্ভূত ও ক্ষমতার অপব্যবহার হিসেবে উল্লেখ করেন।

উদ্ভূত পরিস্থিতি ও সুবিচারের আশায় তারা বিষয়টি সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আরিফুল হক চৌধুরী, উপজেলা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের নজরে এনেছেন। দ্রুত এই আদেশ প্রত্যাহার না হলে সিনিয়র নেতৃবৃন্দের সাথে নিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

এদিকে বহিষ্কারের সংবাদ ছড়িয়ে পড়লে ফতেহপুর ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শনিবার রাতেই হরিপুর বাজারে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে এবং আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেন উত্তেজিত নেতাকর্মীরা। বিক্ষোভকারীরা ৪৮ ঘন্টার মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহারের আলটিমেটাম দিয়ে আপাতত প্রতিবাদ কর্মসূচি স্থগিত করেছেন।

Manual3 Ad Code

সার্বিক বিষয়ে সুবিচারের আশায় বহিষ্কৃত নেতারা সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Manual4 Ad Code

এ বিষয়ে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার জানান, তিনি জরুরি প্রয়োজনে বর্তমানে সিলেটের বাইরে অবস্থান করছেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং দলের শৃঙ্খলা ও সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, ‘শহিদ ওসমান হাদীর জন্য বহিষ্কারের বিষয়টি হাস্যকর। কী অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে সেটি উপজেলা ছাত্রদল বলতে পারবে।’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com