• সিলেট, রাত ২:৪৬, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে জ রি মা না গুনলো ৪ প্রতিষ্ঠান

admin
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৫
মৌলভীবাজারে জ রি মা না গুনলো ৪ প্রতিষ্ঠান

Manual7 Ad Code

মৌলভীবাজারে জ রি মা না গুনলো ৪ প্রতিষ্ঠান

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

 

Manual2 Ad Code

পণ্যের গায়ে মোড়ক ব্যবহার না করা, সঠিক লেবেল ছাড়া পণ্য বাজারজাত করা এবং ভোক্তার অধিকার লঙ্ঘনের অপরাধে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) ও ভোক্তা অধিকার অধিদপ্তরের যৌথ অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার দক্ষিণ রবিরবাজারে এই অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।

 

জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর, মৌলভীবাজারের সহায়তায় র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি যৌথ আভিযানিক দল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার দক্ষিণ রবির বাজারে অভিযান পরিচালনা করে। এসময় অভিযানে পণ্যের মোড়ক ব্যবহার না করা, নকল পণ্য প্রস্তুত বা উৎপাদন এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্য ও ওষুধ বিক্রয়ের দায়ে চারটি প্রতিষ্ঠানের মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়।

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

এর মধ্যে জনতা ফার্মেসীর মালিককে ৫০ হাজার টাকা, তাজমহল ডিপার্টমেন্টাল স্টোরের মালিককে ৩০ হাজার টাকা, ওয়াফি ফুড এন্ড কনফেকশনারীর মালিককে ২৫ হাজার টাকা এবং স্বাদ এন্ড কোম্পানীর মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে সর্বমোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযানের পাশাপাশি জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com