শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
ডেস্ক
সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস-উন-নূর বলেছেন, আমাদের তরুণ প্রজন্ম হচ্ছে তারুণ্যের শক্তি। সম্ভাবনায় এই শক্তিকে সম্পদে রূপান্তরিত করতে হবে। সঠিক গাইডলাইনের মাধ্যমে তাদেরকে নৈতিকতাসম্পন্ন আদর্শবান সুনাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমাজের নেতৃত্বে নিয়ে আসতে হবে। তাহলে মাদক, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে।
তিনি রবিবার (২৮ ডিসেম্বর) রাতে শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের উদ্যোগে ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে ৪ দিনব্যাপী কর্মসূচীর শেষ দিনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের সভাপতি পারভেজ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌকির আহমদ শাওনের পরিচালনায় শেখঘাট কেন্দ্রীয় জামে মসজিদের পশ্চিম পার্শ্বের রাস্তা সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী।
বিশেষ মোনাজাত পরিচালনা করেন ক্বারী হেলাল আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের উপদেষ্টা সাব্বির আহমদ, আজমল হোসেন, ফখর উদ্দিন, জসিম উদ্দিন, আবুল কাশেম, নুরুল আলম, আব্দুল কাদির, জহিরুল হক মাহমুদ, আব্দুল মালিক ও শামীম আহমদ প্রমূখ।