• সিলেট, সকাল ৮:৪৬, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার মৃ ত্যু তে সিলেট মেট্রোপলিটন চেম্বারের শোক

admin
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫
খালেদা জিয়ার মৃ ত্যু তে সিলেট মেট্রোপলিটন চেম্বারের শোক

Manual3 Ad Code

খালেদা জিয়ার মৃ ত্যু তে সিলেট মেট্রোপলিটন চেম্বারের শোক

প্রেসবিজ্ঞপ্তি

সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপারসন খালেদা জিয়া’র মৃত্যুতে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর পরিচালনা পরিষদের পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবার এবং শোকাহত জাতির প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

Manual4 Ad Code

 

এক শোক বার্তায় এসএমসিসিআই এর সভাপতি জনাব খায়রুল হোসেন বলেন, বাংলাদেশের রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত এই বরেণ্য রাজনীতিবিদের মৃত্যুতে জাতি এক অভিভাবককে হারালো। গণতন্ত্র পুনরুদ্ধার ও নারী নেতৃত্বের প্রতীক হিসেবে তাঁর ভূমিকা ছিল অনস্বীকার্য। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক সহাবস্থান, নাগরিক অধিকার ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদান যুগ যুগ ধরে প্রেরণার উৎস হয়ে থাকবে।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com