• সিলেট, রাত ১২:২৮, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দক্ষিণ সুরমায় সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কম্বর জব্দ, গ্রে ফ তা র ২

admin
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৬
দক্ষিণ সুরমায় সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কম্বর জব্দ, গ্রে ফ তা র ২

Manual6 Ad Code

দক্ষিণ সুরমায় সাড়ে ৪ লাখ টাকার ভারতীয় কম্বর জব্দ, গ্রে ফ তা র ২

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক : দক্ষিণ সুরমার পিরোজপুর থেকে চোরাকারবারী দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (৭ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের পিরোজপুর প্রধান ফটকের সামনে থেকে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Manual3 Ad Code

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার (৭ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার পিরোজপুরে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালায় দক্ষিণ সুরমা থানা পুলিশ। তল্লাশী চালিয়ে যাত্রীবাহী বাস থেকে নরসিংদীর মাধবদী থানাধীন মূলপাড়া কাজীবাড়ীর ইব্রাহিম মিয়া এবং সাদিয়া বেগমের ছেলে মো. ঈসমাইল মিয়া (২৮) ও মো. বিজয় মিয়া প্রকাশ তারেককে (২০) গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে প্রায় ৪ লাখ ৪৪ হাজার টাকার ভারতীয় প্রিন্টের কম্বল জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (০৮/০৮/০৭/০১/২৬) দায়ের করে দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual7 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com