• সিলেট, রাত ২:১৬, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ছয়টি আসনে কে কোন প্রতীক পেলেন

admin
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৬
সিলেটে ছয়টি আসনে কে কোন প্রতীক পেলেন

Manual4 Ad Code

সিলেটে ছয়টি আসনে কে কোন প্রতীক পেলেন

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বুধবার (২১ জানুয়ারি) সিলেটের ছয়টি আসনের ৩৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলম আনুষ্ঠানিকভাবে এসব প্রতীক বরাদ্দ করা হয়।

 

জানা যায়, সিলেটের ৬টি আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট ৩৩ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রার্থীরা ও তাদের প্রতিনিধিরা উপস্থিত থেকে নিজ নিজ প্রতীক সংগ্রহ করেন। এবার সিলেট-১ আসনে ৮ জন, সিলেট-২ আসনে ৫ জন , সিলেট-৩ আসনে ৬ জন, সিলেট-৪ আসনে ৫ জন, সিলেট-৫ আসনে ৪ জন ও সিলেট- ৬ আসনে ৫ জন প্রার্থী প্রতীক পেয়েছেন।

Manual8 Ad Code

 

সিলেট-১ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান(দাড়িপাল্লা), বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির (ধানের শীষ), বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন (কাস্তে), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) প্রনব জ্যোতি পাল (মই), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের শামীম মিয়া (আ্যাপেল), গণ অধিকার পরিষদের আকমল হোসেন (ট্রাক), ইসলামী আন্দোলন বাংলাদেশ মাহমুদুল হাসান (হাতপাখা), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) সঞ্জয় কান্তি দাস (কাঁচি) প্রতীক পেয়েছেন।

 

সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদী লুনা (ধানের শীষ), গণফোরামের মুজিবুল হক (উদীয়মান সূর্য), ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির উদ্দিন (হাতপাখা), খেলাফত মজলিসের মোহাম্মদ মুনতাসির আলী (দেওয়াল গড়ি), জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল) প্রতীক পেয়েছেন।

 

সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী আব্দুল মালিক (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আনওয়ারুল হক (হাতপাখা), জাতীয় পার্টির আতিকুর রহমান (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা (ফুটবল), বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু (রিকশা), স্বতন্ত্র প্রার্থী মাইনুল বাকর (কম্পিউটার) প্রতীক পেয়েছেন।

Manual1 Ad Code

 

সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী (ধানের শীষ), জামায়াতের জয়নাল আবেদীন (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির মুজিবুর রহমান (লাঙ্গল),ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা সাঈদ আহমদ (হাতপাখা), গণ অধিকার পরিষদের জহিরুল ইসলাম (ট্রাক) প্রতীক পেয়েছেন।

 

Manual3 Ad Code

সিলেট-৫ আসনে বিএনপির জোটের জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের উবায়দুল্লাহ ফারুক (খেজুর গাছ), বিএনপির বহিষ্কৃত প্রার্থী মামুনুর রশীদ (ফুটবল), খেলাফত মজলিসের মোহাম্মদ আবুল হাসান (দেওয়াল ঘড়ি),বাংলাদেশ মুসলিম লীগের বিলাল হোসেন (হারিকেন) প্রতীক পেয়েছেন।

Manual7 Ad Code

সিলেট ৬ আসনে বিএনপির এমরান আহমদ চৌধুরী (ধানের শীষ), গণ অধিকার পরিষদের জাহিদুর রহমান পেয়েছেন (ট্রাক), জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুন নূর লাঙ্গল, জামাাতের সেলিম উদ্দিন (দাঁড়িপাল্লা) ও স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম (হেলিকপ্টার) প্রতীক পেয়েছেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com