• সিলেট, রাত ৩:০৯, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

দেওয়াল ঘড়ি বিজয়ী হলে সিলেট-২ আসনের কাঙ্খিত উন্নয়ন হবে: মুনতাছির আলী

admin
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৬
দেওয়াল ঘড়ি বিজয়ী হলে সিলেট-২ আসনের কাঙ্খিত উন্নয়ন হবে: মুনতাছির আলী

Manual7 Ad Code

দেওয়াল ঘড়ি বিজয়ী হলে সিলেট-২ আসনের কাঙ্খিত উন্নয়ন হবে: মুনতাছির আলী

নিজস্ব প্রতিবেদক

Manual4 Ad Code

২১ জানুয়ারি প্রতীক বরাদ্ধ শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরুর প্রথম দিনেই সিলেট-২ আসনের নির্বাচনী এলাকা বিশ্বনাথ পৌর শহরে ১০ দলীয় জোট ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলীর ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকের সমর্থনে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারী) পৌর শহরের পুরাণ বাজার এলাকার বায়তুল আমান জামে মসজিদের সামন থেকে প্রচার মিছিলটি শুরু হয়। পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নতুন বাজার এলাকাস্থ ‘প্রবাসী চত্বরে’ অনুষ্ঠিত পথসভা স্থলে গিয়ে প্রচার মিছিল শেষ হয়। প্রচার মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১০ দলীয় জোট ও খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনতাছির আলী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী আপনাদের ভোটে দেওয়াল ঘড়ি বিজয়ী হলে সিলেট-২ আসনের কাঙ্খিত উন্নয়ন বাস্তবায়িত হবে।

Manual6 Ad Code

জুলাই-২৪’র আন্দোলনের শহীদের আত্মার মাগফেরাত এবং জীবিতদের দীর্ঘায়ু কামনা করে বক্তব্যের শুরুতেই শহীদ পরিবারের পাশে থাকার আহবান জানিয়ে তিনি বলেন, শৈশবের নানান স্মৃতি বিজরিত বাসিয়া নদীকে যারা ধ্বংস করার পায়তারায় লিপ্ত রয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। বাসিয়া নদীর তীর দখল করে যারা পরিবেশ নষ্ট করছেন তাদেরকে ছাড় দেওয়া হবে না।

Manual7 Ad Code

তিনি বলেন, নির্বাচনে বিজয়ে হয়ে ১০ দলীয় জোটের নেতৃত্বে সরকার গঠিত হলে, সেটা হবে জনগণের সরকার। আর সেখানে থাকবে না সন্ত্রাস, ঘুষ-দূনীতি, স্বজন-প্রীতি আর ফ্যাসিবাদ। আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই, এজন্য গণভোটে আমাদেরকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। আমার ‘হ্যাঁ’-এর পক্ষে। আর যারা ‘হ্যাঁ’ ভোট দিবেই, তারাই বাংলাদেশ চান। আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ চাই, কর্তৃত্ববাদমুক্ত বাংলাদেশ চাই, ইনসাফের বাংলাদেশ চাই, মানবিক বাংলাদেশ চাই।

Manual4 Ad Code

উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা উবায়দুল হকের সভাপতিত্বে ও সাবেক সভাপতি মাওলানা আব্দুল মতিনের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা খেলাফত মজলিস সভাপতি নেহাল আহমদ, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মতিন, বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা সভাপতি মাওলানা আশরাফ আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত, বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিস সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

এসময় অনুষ্ঠানগুলোতে খেলাফত মজলিস’সহ ১০ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com