• সিলেট, রাত ৩:৩৮, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিএনপি নেতা মধু দল থেকে বহিস্কার

admin
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৬
বিএনপি নেতা মধু দল থেকে বহিস্কার

Manual4 Ad Code

বিএনপি নেতা মধু দল থেকে বহিস্কার

ডেস্ক

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মহসিন মিয়া মধুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

 

Manual4 Ad Code

বুধবার (২১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মহসিন মিয়া মধুসহ সিলেট বিভাগের আরও পাঁচজন প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

Manual6 Ad Code

 

মহসিন মিয়া মধু বর্তমানে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ফুটবল’ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। তিনি এর আগে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিলেন।

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজ্বী মুজিব)।

এদিকে এর আগেই দলীয় শৃঙ্খলাজনিত কারণে মৌলভীবাজার জেলা বিএনপির পক্ষ থেকেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। গত ১৯ জানুয়ারি জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্যসচিব আব্দুর রহিম রিপনের স্বাক্ষরিত এক পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির মনোনীত প্রার্থী মুজিবুর রহমান চৌধুরীর অভিযোগের প্রেক্ষিতে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিএনপির ১০ নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

Manual5 Ad Code

অব্যাহতি পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কমলগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়কসহ দুই উপজেলার উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

দলীয় সূত্র বলছে, নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া এবং সংশ্লিষ্ট কর্মকাণ্ডকে কেন্দ্র করেই বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায় থেকে ধারাবাহিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com