• সিলেট, সকাল ৮:১৩, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট-৫ আসনে ইসলামী আন্দোলনের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৬
সিলেট-৫ আসনে ইসলামী আন্দোলনের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

Manual8 Ad Code

সিলেট-৫ আসনে ইসলামী আন্দোলনের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

Manual4 Ad Code

সিলেট-৫ আসনের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় জকিগঞ্জের বারহাল ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উলামা মাশায়েখ আইম্মা পরিষদ জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মালিকের সভাপতিত্বে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ জকিগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব ফজলুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মো. নুরুল আমিন এবং জেলা প্রচার ও দাওয়াহ সম্পাদক হাফিজ মাওলানা সুলাইমান শাহী।

Manual3 Ad Code

সভায় আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কানাইঘাট উপজেলা সেক্রেটারি মুফতি ফয়জুল হাসান চৌধুরী, বামুক জকিগঞ্জ উপজেলা সভাপতি হাফিজ মাওলানা ইউসুফ আলী, ইসলামী আন্দোলন জকিগঞ্জ উপজেলা সভাপতি হেকিম মো. শিহাব উদ্দিনসহ উভয় উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার প্রতিটি পাড়া-মহল্লায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান। একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ যেকোনো পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীরের নির্দেশনার প্রতি আনুগত্যশীল থাকার ওপর গুরুত্বারোপ করেন।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com