• সিলেট, রাত ৩:৪২, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

‘চট্টগ্রাম থেকে ধানের শীষের সুনামি শুরু হবে’

admin
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৬
‘চট্টগ্রাম থেকে ধানের শীষের সুনামি শুরু হবে’

Manual3 Ad Code

‘চট্টগ্রাম থেকে ধানের শীষের সুনামি শুরু হবে’
বিএনপি ও গণতন্ত্র একই মুদ্রার এপিঠ-ওপিঠ: আমীর খসরু

অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম থেকেই ধানের শীষের সুনামি শুরু হবে। আজ খালেদা জিয়াকে গভীরভাবে স্মরণ করছি। তারেক রহমানকে দেখতে চট্টগ্রামে মানুষের যে ঢল নেমেছে, তা প্রমাণ করে জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত।

Manual1 Ad Code

রবিবার দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে নির্বাচনি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষ বিজয়ী হবে। বিএনপি ও গণতন্ত্র একই মুদ্রার এপিঠ-ওপিঠ। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তারেক রহমান ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছেন। আগামীর বাংলাদেশে অর্থনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, যার সুফল ভোগ করবে দেশের প্রতিটি মানুষ। সব শ্রেণি-পেশার মানুষ অর্থনৈতিক উন্নয়নের স্বাদ পাবে।

তিনি বলেন, আমাদের কর্মসূচি ও কর্মকাণ্ডের মাধ্যমে চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানীতে পরিণত হবে। এটি আলাদা করে ঘোষণা দেওয়ার বিষয় নয়, চট্টগ্রাম স্বাভাবিকভাবেই একটি অর্থনৈতিক হাবে রূপ নেবে। এই হাব হবে সবার জন্য। সে লক্ষ্য অর্জনে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে।

Manual6 Ad Code

বিডি প্রতিদিন

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com