• সিলেট, সকাল ৯:০৭, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

গণতন্ত্র রক্ষায় ‘ধানের শীষে’ ভোট চাইলেন এম এ মালিক

admin
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৬
গণতন্ত্র রক্ষায় ‘ধানের শীষে’ ভোট চাইলেন এম এ মালিক

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

গণতন্ত্র রক্ষায় ‘ধানের শীষে’ ভোট চাইলেন এম এ মালিক

Manual3 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট-৩ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) বলেছেন, দেশের গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ লক্ষ্যে তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার পালপাড়া ও মাইজগাঁও এলাকায় গণসংযোগকালে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া কামনা করেন।

Manual4 Ad Code

২৫ জানুয়ারী ২০২৬ (রবিবার) সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে মাইজগাঁও পালপাড়ায় আয়োজিত গণসংযোগ ও উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এম এ মালিক বলেন,
“আমি আপনাদের কাছে দোয়া চাই। যারা দেশের জন্য জীবন দিয়েছেন—শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাঁদের জান্নাত নসিব করেন।”
তিনি নিখোঁজ নেতাদের প্রসঙ্গ তুলে বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা রুখতে জনগণকে সচেতন থাকতে হবে।

এম এ মালিক আরও বলেন, দল আমাকে প্রার্থী হিসেবে দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব পালনে আপনাদের সহযোগিতা ও সমর্থন প্রয়োজন। উন্নয়ন, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানাই। নদী ভাঙন রোধ, রাস্তাঘাট উন্নয়ন, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির ও মাদ্রাসার সার্বিক উন্নয়নে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ।

তিনি বলেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ—সবাই মিলেই আমরা বাংলাদেশি। সংখ্যালঘু ভাই-বোনেরাও আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।”

Manual3 Ad Code

আগামী নির্বাচনে নারী ভোটারদের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ভোটের দিন মা-বোনদের কেন্দ্রে নিয়ে আসতে সবাইকে দায়িত্ব নিতে হবে। কারণ প্রতিটি ভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণ দুই হাত তুলে ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা তৈমুর হোসেন খান বিপুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান সফি, সাধারণ সম্পাদক তছলিম আহমেদ নেহার, সাবেক ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুরাদ, সহসভাপতি সাদিকুর রহমান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় হাজারো উচ্ছ্বসিত সমর্থক ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com